মঞ্চেই হেনস্তার শিকার গায়িকা, থানায় অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৫

মঞ্চেই হেনস্তার শিকার গায়িকা, থানায় অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৫ |
এক অনুষ্ঠানে গান পরিবেশন করতে গিয়ে মঞ্চেই হেনস্তার শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। অভিযোগ, এক দর্শক মঞ্চে উঠে এসে তাকে মারধরের চেষ্টা করেন এবং অশ্রাব্য ভাষায় কটূক্তি করেন। ঘটনার পর পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করেছেন এই গায়িকা। ভগবানপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মিতুন কুমার দে জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তকে খোঁজা হচ্ছে। গত শনিবার ভগবানপুরের সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করতে যান লগ্নজিতা। শিল্পীর ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানের শুরুতে কোনো ধরনের বিশৃঙ্খলা ছিল না। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠান শুরু হয় এবং প্রথম ৪৫ মিনিট নির্বিঘ্নেই চলে। প্রথম তিনটি গান শেষে তাকে আনুষ্ঠানিকভাবে

সংবর্ধনাও দেওয়া হয়। লগ্নজিতা জানান, গানের তালিকার সপ্তম গান শেষ করার পর অষ্টম গানে যাওয়ার আগে তিনি দর্শকদের সঙ্গে কথা বলছিলেন। ঠিক সেই সময়ই ঘটনাটি ঘটে। গায়িকার অভিযোগ, তিনি ‘দেবী চৌধুরাণী’ ছবির জনপ্রিয় গান ‘জাগো মা’ পরিবেশন করেছিলেন। গান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই দর্শকাসন থেকে মেহবুব মল্লিক নামের এক ব্যক্তি মঞ্চে উঠে আসেন এবং তাকে আক্রমণ করার চেষ্টা করেন। উপস্থিত অন্যরা দ্রুত ওই ব্যক্তিকে ধরে ফেলে মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যান। এক লিখিত বিবৃতিতে লগ্নজিতা চক্রবর্তী জানান, অভিযুক্ত ব্যক্তি তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং চিৎকার করে বলেন, ‘অনেক জাগো মা হয়েছে, এবার একটু সেকুলার গা।’ পুরো ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে

পড়েন। ঘটনার পরপরই তিনি মঞ্চ ত্যাগ করেন এবং রাতেই ভগবানপুর থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, পুলিশ ইতিমধ্যে ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী মেসির নেতৃত্বে গুয়াতেমালা ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে