ভোটার নেই, তবু ভোট পূর্ণ। মানুষ নেই, তবু ফলাফল প্রস্তুত।এটাই অবৈধ নির্বাচনের সবচেয়ে বড় প্রমাণ। – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

ভোটার নেই, তবু ভোট পূর্ণ। মানুষ নেই, তবু ফলাফল প্রস্তুত।এটাই অবৈধ নির্বাচনের সবচেয়ে বড় প্রমাণ।

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ |
ভোটার নেই, তবু ভোট পূর্ণ। মানুষ নেই, তবু ফলাফল প্রস্তুত।এটাই অবৈধ নির্বাচনের সবচেয়ে বড় প্রমাণ। কুড়িগ্রাম-০১ আসন, কেন্দ্র নং ১৭১। মোট ভোট: ২,১৭২ ভোট কাস্ট: ২,১৭২ অর্থাৎ, ১০০ শতাংশ ভোট কাস্ট। একটিও ভোট বাদ যায়নি। একটিও মানুষ অনুপস্থিত ছিল না। এটি নির্বাচন নয়, এটি নির্লজ্জ ইতিহাস। এই তথ্যই প্রমাণ করে তথাকথিত নির্বাচন কতটা সাজানো এবং প্রহসনমূলক। যেখানে মানুষ ভোট দিতে যায়নি, সেখানে কাগজে-কলমে শতভাগ ভোট দেখানো হয়েছে। কোথাও ভোটারের চেয়ে বেশি ব্যালট, আবার কোথাও ভোটের হার মোট ভোটার সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। এগুলো কোনো ভুল নয়। এগুলো পরিকল্পিত ফলাফল। ভোটারবিহীন নির্বাচনকে বৈধতা দিতে গিয়ে সংখ্যার মধ্যেই ধরা পড়ে গেছে কারচুপি। মুহাম্মদ ইউনূস-এর সেট করা এই নির্বাচনে বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই।

যতই ফলাফল পাল্টানো হোক, যতই কাগজে কলমে অঙ্ক কষা হোক, মানুষের বর্জন আড়াল করা যাবে না। বাংলাদেশ নির্বাচন কমিশন এই প্রহসনের দায় এড়াতে পারে না। কারণ এই নির্বাচন জনগণের অংশগ্রহণে হয়নি, হয়েছে প্রশাসনিক নির্দেশে। বাংলাদেশের মানুষ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। আর সেই বয়কট ঢাকতেই এই ফিকশন তৈরি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ