ভুয়া এনআইডি দিয়ে পাসপোর্ট গিয়ে ৩ রোহিঙ্গা আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫

ভুয়া এনআইডি দিয়ে পাসপোর্ট গিয়ে ৩ রোহিঙ্গা আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫ |
ফরিদপুরে ভুয়া এনআইডি দিয়ে পাসপোর্ট করতে গিয়ে ৩ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। এসময় আরও দুই যুবককে আটক করেছে পুলিশ। শহরের কমলাপুর চাঁদমারিতে পাসপোর্ট অফিসের সামনে থেকে রোববার সন্ধ্যায় তাঁদের আটক করা হয়। আটক রোহিঙ্গারা হলেন আব্দুল ছোবহান (৬০), তাঁর স্ত্রী হাসিনা বেগম (৫৭) ও তাঁদের মেয়ে জামাই তৈয়বুর (২৯)। এসময় রাশেদ খান (২৮) ও সিয়াম মাহমুদ (২৭) নামে আরও দুই যুবককেও আটক করা হয়। তাঁদের বাড়ি শহরের কমলাপুরে। জানা গেছে, আটক রোহিঙ্গাদের কাছ থেকে কক্সবাজার পৌর সদরের পাহাড়তলী মহল্লার ঠিকানার আব্দুল ছোবহান ও হাসিনা বেগমের নামে দুটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। ২০১৭ সালের ১২ মার্চ ইস্যুকৃত এসব এনআইডি কার্ড ভুয়া।

আটক তৈয়বুর জানান, দালালেরা ৫০ হাজার টাকা চুক্তিতে তাঁর শ্বশুর ও শাশুড়ির পাসপোর্ট করিয়ে দেওয়ার কথা বলে ফরিদপুরে নিয়ে আসে। তবে ফরিদপুর আসার পর তাঁদের ধরে একটি স্থানে নিয়ে দেড় লাখ টাকা দাবি করা হয়। কিন্তু ওই টাকা দিতে না চাইলে চার-পাঁচজন মিলে তাঁদের ওপর হামলা করে। এসময় দৌড়ে পাসপোর্ট অফিসের সামনে এলে সেখানে কর্তব্যরত আনসারেরা তাঁদের উদ্ধার করে অফিসের মধ্যে নিয়ে যান। পরে পুলিশ এসে রাশেদ ও সিয়ামসহ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। জেলা পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. নাইমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আনসার সদস্যরা তাঁদের অফিসে নিয়ে আসার পর বিস্তারিত শুনে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কোতয়ালি থানার

এসআই আহাদুজ্জামান বলেন, ভুয়া এনআইডি কার্ড দিয়ে গত ২৩ জানুয়ারি দুই রোহিঙ্গা নাগরিক পাসপোর্টের জন্য আবেদন করেন। তবে এনআইডিতে দেওয়া তথ্যের সঙ্গে মিল না থাকায় গত ৭ জুলাই তা পাসপোর্ট অফিস থেকে রিজেক্ট করা হয়। এরপর তাঁরা দালালের মাধ্যমে পাসপোর্ট করতে এসে আটক হয়েছে। আটক রোহিঙ্গাদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত