ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে মানববন্ধন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৬

ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে মানববন্ধন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৬ |
বাংলাদেশে অবিলম্বে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবিতে বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে মানববন্ধন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। ‘হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন’ ও ‘বাংলাদেশ কমিউনিটি বেলজিয়াম’-এর যৌথ উদ্যোগে সম্প্রতি এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণার দাবি জানান। কর্মসূচি শেষে ইউরোপিয়ান পার্লামেন্টের হিউম্যান রাইটস সাব-কমিটির ভাইস চেয়ার আরকাদিউস মুলাসিকের কাছে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে একটি স্মারকলিপি (পিটিশন) হস্তান্তর করা হয়। এতে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কার্যকর ভূমিকা প্রত্যাশা করা হয়। মানববন্ধনে বক্তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন

অভিযোগ তুলে ধরেন। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, মতপ্রকাশের স্বাধীনতার সংকোচন এবং সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁরা। ইউরোপে বসবাসরত বিভিন্ন স্তরের প্রবাসী বাংলাদেশিরা এ সময় প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে একটি দ্বিপক্ষীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান কনজারভেটিভস অ্যান্ড রিফর্মিস্টস (ইসিআর) গ্রুপের মানবাধিকার ডেস্কের প্রধান আলেক্সান্দার গ্রুক, পিসেন্সা ইয়াকুব ও ইয়াকুব জিন্তালা। আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও মানবাধিকার ইস্যুগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়। আয়োজক সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানবাধিকার রক্ষায় তাদের চাপ অব্যাহত রাখবে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লতিফ শহিদুল হক,

জাহাঙ্গীর চৌধুরী রতন, এম নজরুল ইসলাম, খোকন শরিফ, রানা মর্তুজা, আসাফ উদুল্লা সুমন, নিশান মজুমদার, দাউদ খান, সোহেল, রাইসুল ইসলাম রাসেল, মরশেদ মাহমুদ, জিসান আকবর, দিল রুবা মিলিসহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা