বোর্ডের অনুরোধের পরও সিদ্ধান্তে অনড় কোহলি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মে, ২০২৫

বোর্ডের অনুরোধের পরও সিদ্ধান্তে অনড় কোহলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মে, ২০২৫ |
টেস্ট ক্যারিয়ারকে আর দীর্ঘ করতে চান ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। বোর্ডের পক্ষ থেকে তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ তা আমলে নিচ্ছেন না কোহলি। খবর টাইমস অব ইন্ডিয়ার। গত ৭ মে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন রোহিত শর্মা। এরপরই টেস্ট ক্রিকেট ছাড়ার ইঙ্গিত দেন কোহলিও। বোর্ডকে জানান নিজের সিদ্ধান্তের কথা। একইসময়ে দলের দুজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের টেস্ট ছাড়ার সিদ্ধান্তে কিছুটা বিচলিত হয়ে পড়েছে বিসিসিআই। তাই কোহলিকে আরও একবার ভেবে দেখার অনুরোধ করেছিল তারা। তবে কোহলি সে অনুরোধ আমলে নিচ্ছেন না বলেই জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম। বিসিসিআইয়ের এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘সপ্তাহ দুয়েক আগে প্রধান নির্বাচক অজিত

আগরকরকে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা জানায় কোহলি। নির্বাচকরা অন্তত ইংল্যান্ড সিরিজ পর্যন্ত খেলা চালিয়ে যেতে অনুরোধ করেছিলেন কোহলিকে। কিন্তু নিজের সিদ্ধান্তেই অনড় রয়েছেন কোহলি। আগামী সপ্তাহে দল নির্বাচনী সভার আগেই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে দেবে।’ জানা গেছে, অস্ট্রেলিয়া সফরের সময়ই কোহলি একাধিকবার সতীর্থদের অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। আইপিএলের মাঝে একই বার্তা দিয়েছেন বোর্ডকে। টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে কোহলির ফর্মও খুব একটা ভালো নেই। সবমিলিয়ে তাই এখন সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলাতেই মঙ্গোল দেখছেন ভারতের এই সাবেক অধিনায়ক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না