বিসিবি সভাপতিকে জিজ্ঞাসাবাদ করবে দুদক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মে, ২০২৫

বিসিবি সভাপতিকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মে, ২০২৫ |
তিন অভিযোগের বিষয়ে তদন্ত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্রিকেট বোর্ডে এ নিয়ে দ্বিতীয়বারের মতো অভিযান চালায় দুদক। অভিযান শেষে দুদক কর্মকর্তারা জানিয়েছেন, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে বিসিবির টাকা ট্রান্সফার নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদকে জিজ্ঞাসাবাদ করা হবে। শনিবার (১৭ মে) দুপুর ১টার দিকে দুদকের চার সদস্যের একটি দল রাজধানীর মিরপুরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয়ে প্রবেশ করে। বিসিবি কার্যালয়ে বিভিন্ন নথি সংগ্রহ ও তদন্ত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অভিযানের নেতৃত্বে থাকা সহকারী পরিচালক রাজু আহমেদ। তদন্ত কার্যক্রম শেষে দুদক কর্মকর্তা রাজু আহমেদ সাংবাদিকদের বলেছেন ২৩৮ কোটি টাকা ট্রান্সফার নিয়ে ফারুককে জিজ্ঞাসাবাদ করা

হবে, ‘আমরা ব্যাংকিং খাতের ট্রান্সফারের বিষয়ে উনার (ফারুক আহমেদ) সঙ্গে কথা বলবো। প্রকৃত বিষয় জানার চেষ্টা করবো।’ দুদক মূলত বিসিবির নানাবিধ আর্থিক, গঠনতন্ত্র ও তৃতীয় বিভাগ বাছাইয়ে দুর্নীতি নিয়ে কাজ করছে। এর আগে গত ১৫ এপ্রিল দুপুর ১২টার দিকে বিসিবির কার্যালয়ে অভিযান চালায় দুদকের তিন সদস্যের একটি বিশেষ দল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না