ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা!
বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ
বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন
আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ
বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ
৫২ বছর পর কঙ্গো, ৪০ বছর পর ইরাক; চূড়ান্ত বিশ্বকাপের ৪৮ দল
ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল
বিসিবির পরিচালক হলেন আমিনুল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে মনোনয়ন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
শুক্রবার আমিনুল ইসলাম বুলবুলকে ক্রিকেট বোর্ডের পরিচালক করে প্রাজ্ঞাপন জারি করেছে ক্রীড়া পরিষদ।
বিকালে ক্রিকেট বোর্ডের বোর্ড সভায় পরিচালকদের প্রত্যক্ষ ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হয়ে যাচ্ছেন দেশের প্রথম টেস্ট অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
উল্লেখ্য, গত বছরের আগস্টে কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর সরকারের বিভিন্ন মহলে পরিবর্তন ঘটে। তারই ধারাবাহিকতায় পরিবর্তন হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও।
আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
জাতীয় ক্রীড়া
পরিষদের কোটায় বিসিবির পরিচালক হয়ে পরিচালকদের প্রতক্ষ ভোটে প্রথমবারের মতো ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। কিন্তু বছর না ঘুরতেই পরিচালকদের অনাস্থার কারণে ২৯ মে ফারুক আহমেদের পরিচালক পদ প্রত্যাহার করে নেয় জাতীয় ক্রীড়া পরিষদ। আর তাই তিনি বিসিবির সভাপতি হিসেবে থাকার যোগ্যতা হারালেন। তার পরিবর্তে ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে মনোনয়ন দিয়েছে ক্রীড়া পরিষদ।