বিশ্ববাজারে আরও একবার রেকর্ড ছুঁলো স্বর্ণের দাম, ভরিতে বাড়লো কত? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫

বিশ্ববাজারে আরও একবার রেকর্ড ছুঁলো স্বর্ণের দাম, ভরিতে বাড়লো কত?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫ |
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও এক দফা বৃদ্ধি পেয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) গ্রিনিচ মান সময় (জিএমটি) অনুযায়ী সকাল ৭টায় প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৮১৯ দশমিক ৮ ডলার। এই দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ৪৯ শতাংশ বেশি। গত ১২ মাসে সোনার দাম ২ হাজার ৫৩৬ দশমিক ৯১ থেকে ৩ হাজার ৮১৯ দশমিক ৮ ডলার পর্যন্ত ওঠানামা করেছে। এই সময়ে সোনার মূল্য ৪১ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক উত্তেজনা, বৈশ্বিক অর্থনীতি নিয়ে উদ্বেগ, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার প্রবণতা এবং ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর চক্র—এই সবগুলো কারণে স্বর্ণের মূল্যবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট

ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে ফেড তার নীতিগত সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। আগামী অক্টোবর ও ডিসেম্বরে ফেডার আগামিকালের বৈঠকেও আরও সুদ কমানোর সম্ভাবনা দেখছে বাজার। দুর্বল মুদ্রাস্ফীতি, বাড়তে থাকা বেকারত্বের হার এবং ট্রাম্পের রাজনৈতিক চাপ—সব মিলিয়ে ফেডকে সুদের হার কমাতে বাধ্য করেছে। সূত্র: আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’