বানারীপাড়ায় তিন ডাকাত গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মে, ২০২৫

বানারীপাড়ায় তিন ডাকাত গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মে, ২০২৫ |
বরিশালের বানারীপাড়ায় র‌্যাব-৮ এর সহায়তায় তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে র‌্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জ এলাকার মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের উন্দেরহাওলা গ্রামের ডাকাত দলের সদস্য মো.ডালিম ও পাশের এলাকার মো. বাদশা এবং বড়গুনা সদর উপজেলার শিয়ালিয়া নলটোনা গ্রামের মো. সেলিম সিকদারকে আটক করে। পরে তারা ওই রাতেই আটককৃত তিন ডাকাতকে বানারীপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় পুলিশ তাদেরকে উপজেলার দক্ষিণ বাইশারী গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা নাছিমা আক্তারের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে। এর আগে তারা ওই ঘটনায় গৃহকর্তার অভিযোগে মানিক নামের এক প্রবাসীকে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করেন। এ

ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোস্তফা বলেন, ২৮ এপ্রিল রাতে উপজেলার দক্ষিণ বাইশারী এলাকার অবসর প্রাপ্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মৎ নাছিমা বেগমের বাড়িতে ৫/৭ জন মুখোশধারী ডাকাত ধারালো অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে নগদ দুই লাখ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায়। এ সময় স্কুল শিক্ষিকার স্বামী মো. বাবুল হোসেন ডাকাত দলের সদস্যদের মধ্য থেকে মানিক নামের একজনকে চিনতে পারেন। তার দেওয়া তথ্য অনুযায়ী ২৯ এপ্রিল দুপুরে উপজেলার দান্ডয়াট এলাকা থেকে সৌদী মানিক নামের একজনকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়। এ ঘটনায় স্কুল শিক্ষিকার স্বামী মো. বাবুল হোসেন বাদী হয়ে ওই দিন মানিকসহ দুই জনকে

নামীয় ও ৬/৭ জনকে অজ্ঞাত আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে র‌্যাবের সহায়তা চাওয়া হয়। সে অনুযায়ী র‌্যাব-৮ এর সহায়তায় সোমবার রাতে তিন ডাকাতকে গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি!