বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন পপকর্ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৫

বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন পপকর্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৫ |
প্রতিদিন বাইরে থেকে আনা ভাজাপোড়া খেতে আর মোটেও ভালো লাগে না। এতে স্বাস্থ্যও ভালো থাকে না। কিন্তু চায়ের সঙ্গে ‘টা’ মানেই তো বাইরের চপ, শিঙাড়া কিংবা কাটলেট। বাড়ির খুদেদের আবার রেস্তোরাঁর মতো ফ্রায়েড চিকেন কিংবা চিকেন পপকর্নের দিকে বেশি ঝোঁক। কিন্তু আপনি চাইলে দোকানের স্বাদ সহজেই আনতে পারেন বাড়ির হেঁশেলে। খুব সহজ কয়েকটি ধাপেই তা সম্ভব। তাই বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁর স্বাদের চিকেন পপকর্ন। আর তা ১০ মিনিটেই সম্ভব। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে বাড়িতে তৈরি করবেন চিকেন পপকর্ন— উপকরণ ৫০০ গ্রাম মুরগির মাংস (হাড় ছাড়া), ১ টেবিল চামচ রেড চিলি সস, ১ টেবিল চামচ সয়া সস, ১ টেবিল চামচ আদা-রসুন বাটা, ১টি

লেবুর রস, ১টি ডিম, ১ কাপ ময়দা, ১ টেবিল চামচ লংকার গুঁড়া, ১ চা চামচ আদা-রসুন পাউডার, ১ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এব স্বাদমতো লবণ। প্রণালি প্রথমে মুরগির মাংস ছোট টুকরো করে কেটে নিন। এরপর একটি বড় পাত্রে নিয়ে তার সঙ্গে লবণ, রেড চিলি সস, সয়া সস, আদা-রসুন বাটা, লেবুর রস এবং ডিম ভালো করে মেখে নিন। এবার মিশ্রণটি ঘণ্টাখানেক ফ্রিজে রেখে দিন। এরপর সময় শেষে এবার আরেকটি পাত্রে ময়দা, লবণ, গোলমরিচ গুঁড়া, আদা-রসুন গুঁড়া, লংকার গুঁড়া ভালো করে মিশিয়ে নিন। এরপর মাংসের টুকরোগুলোতে ময়দার মিশ্রণ মাখিয়ে সেগুলো বরফ পানিতে ডুবিয়ে নিন। তারপর আবার সেগুলো ময়দার মিশ্রণে এপিঠ-ওপিঠ করে গরম তেলে

বাদামি করে ভেজে নিন। এবার গরম গরম পরিবেশন করুন রেস্তোরাঁর মতো চিকেন পপকর্ন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত