বাংলাদেশ-ভারত ম্যাচে বিশৃঙ্খলার হুমকি হিন্দু মহাসভার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪
     ১১:০২ অপরাহ্ণ

বাংলাদেশ-ভারত ম্যাচে বিশৃঙ্খলার হুমকি হিন্দু মহাসভার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:০২ 354 ভিউ
দুই টেস্ট এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চলতি মাসে ভারত সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট খেলবেন নাজমুল হোসেন শান্তরা, দ্বিতীয় টেস্ট হবে কানপুরে। আর এই দ্বিতীয় টেস্ট ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি দিয়েছে কট্টরপন্থী সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি জানায়, কানপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট ঘিরে হিন্দু মহাসভার হুমকির বিষয়টি ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইকে জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা। এর আগে ৬ অক্টোবর গোয়ালিয়রে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের পিচ কুপিয়ে নষ্ট করার হুমকি দেয় কট্টরপন্থী সংগঠন হিন্দু মহাসভা। সংগঠনের ভাইস প্রেসিডেন্ট জাভিয়ের ভরদ্বাজ তখন সংবাদ সংস্থা পিটিআইকে বলেছিলেন, ‘বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতা চালানো হয়েছে...মন্দির

ভাঙা হয়েছে। এ কারণে হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে, গোয়ালিয়রে ভারত–বাংলাদেশ ম্যাচে প্রতিবাদ জানানো হবে।’ এদিকে হিন্দু মহাসভার হুমকির কারণে দ্বিতীয় টেস্টের ভেন্যু বদলে যেতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। কানপুরের বিকল্প ভেন্যু হিসেবে ইন্দোরের কথা ভাবা হচ্ছে। যদিও ভেন্যু বদলের ভাবনায় বিষয়ে বিসিসিআই এখনো কিছু জানায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টিসিবির ট্রাকের পিছে ছুটছে বাংলাদেশ সংসদের বৈধতার প্রশ্ন ও রাজনৈতিক বাস্তবতা মুক্তিযুদ্ধকে ‘জনযুদ্ধ’ বলে ছোট করতে চাইলে তারা মীর জাফর: ভাইরাল ভিডিওতে তরুণের মন্তব্য পুলিশের নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুলের বিরুদ্ধে হাজার কোটি টাকা লেনদেনের অভিযোগ ক্ষমতায় এসেই নিজেদের লোকদের বাঁচানোর পুরনো খেলায় ফিরলো বিএনপি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অবদান দেশজুড়ে একে একে খুলছে আওয়ামী লীগের কার্যালয় হামলা-মামলা-আটকের মধ্যেই সারাদেশে মিছিল-কার্যালয় খুলছে তৃণমুলের আওয়ামী লীগ নেতাকর্মীরা নবগঠিত বিএনপি সরকারের সন্মতিতেই ‘কালের কন্ঠে” রাষ্ট্রপতি’র খোলামেলা সাক্ষাৎকার! চাঁদাবাজি বন্ধ না হলে উদ্যোক্তারা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হতে পারেন: ডিসিসিআই সভাপতি মার্কিন শুল্কের নতুন অস্থিরতায় বাংলাদেশি রপ্তানিতে আরো তীব্র হবে অনিশ্চয়তা চাগোস দ্বীপ নিয়ে ট্রাম্পের সতর্কবার্তা: স্টারমারকে হুঁশিয়ারি, সামরিক ঘাঁটি নিয়ে উদ্বেগ মেক্সিকোতে কার্টেল সংঘাতের ছায়া, আতঙ্কের মধ্যেই বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি অন্ধের দেশে আয়না বিক্রি করতে আসা ফেরিওয়ালা ও তার রঙিন চশমার খদ্দেরেরা জুলাই শহীদ গেজেটঃ ইউনুসের অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় নোংরা রাজনীতি ও প্রতারণা! ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক আটক সাংবাদিকদের বিষয়ে ৬৩ বিশিষ্ট জনের উদ্বেগ প্রকাশ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে ভাঙনের সুর; ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ ক্ষমতার দাপটে মানবিকতাও আজ বন্দি – মনে রেখো বাংলাদেশ, মিথ্যা মামলাই এই সরকারের রাজনীতি