বুলবুলের বিরুদ্ধে ১৮টি অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৬

বুলবুলের বিরুদ্ধে ১৮টি অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৬ |
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিপদ্ধে সরাসরি ১৮টি অভিযোগ এনেছে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) গঠিত তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রতিবেদন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) পাঠানোর ২৪ ঘণ্টার মধ্যেই বিসিবির পরিচালনা কমিটি ভেঙে দিয়ে আজ (৭ এপ্রিল) নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে এনএসসি। তামিম ইকবালকে অ্যাডহক কমিটির সভাপতি করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি তাদের রিপোর্টে আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে যেসব অভিযোগ সামনে আনে- ১) কাউন্সিলর নাম জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি ২) অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর নাম পুনঃপ্রেরণের নির্দেশ ৩) নির্দিষ্ট ব্যক্তিকে মনোনয়নের জন্য চাপ ৪) অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন ৫)

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নির্দিষ্ট সময়ের পর ৬) অ্যাডহক কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে বিসিবির অযৌক্তিক হস্তক্ষেপ ৭) সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হস্তক্ষেপ ৮) ক্রীড়া উপদেষ্টার সহায়তায় ই-ভোটে নির্বাচন কারচুপি ৯) নির্দিষ্ট স্থান থেকে গোপনীয়তা ব্যতীত ই-ভোট প্রদান ১০) অ্যাডহক কমিটিতে আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদীন ফাহিমকে অন্তর্ভুক্ত করা ১১) নির্বাচনের প্রক্রিয়া নিয়ন্ত্রণ ১২) বিসিবি সংবিধানের লঙ্ঘন ১৩) ই-ভোটিং সিস্টেমের অপব্যবহার ১৪) সময়সীমার পরে মনোনয়ন গ্রহণ ১৫) পছন্দের প্রার্থীদের অনৈতিক সুবিধা প্রদান ১৬) নির্দিষ্ট স্থানে ই-ভোটারদের ভোট প্রদানে প্রভাবিত করা। ১৭) সামগ্রিক ভোটদান পরিবেশ। ১৮) বিসিবি সংবিধানের লঙ্ঘন। সভাপতি বুলবুলের বিরুদ্ধে তদন্ত করে কমিটি দেখতে পায়- আমিনুল ইসলাম বুলবুল একপক্ষীয়ভাবে ১০ জন সাবেক ক্রিকেটারকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন করে ক্ষমতার

অপব্যবহার করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)