বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৬

বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৬ |
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এডহক কমিটির সভাপতি পদে তামিম ইকবালকে দায়িত্ব দেওয়া হয়েছে।আরও ১০ জনকে এডহক কমিটিতে সদস্য করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আজ ১১ সদস্যের নতুন কমিটি করে। এক সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিশ্চিত করেছেন এনএসসি ক্রীড়া পরিচালক আমিনুল আহসান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় ক্রিকেট বোর্ডের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে বিসিবিতে তিন মাস মেয়াদে ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। বিসিবিতে অনিয়ম নিয়ে শোরগোল হয়। পরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুমোদনে গত মাসে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। বিসিবির গত নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়

এই কমিটিকে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে সেই কমিটি তাদের প্রতিবেদন জমা দেন গত রোববার। এর দুদিন পর ব‍্যবস্থা নিল জাতীয় ক্রীড়া পরিষদ। ভেঙে দেওয়া হয় আমিনুল ইসলাম বুলবুলের কমিটিকে। সভাপতি তামিম ইকবাল ছাড়াও এডহক কমিটিতে সদস্য হিসেবে থাকছেন রাসনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সৈয়স ইব্রাহিম আহমেদ, তানজিল চৌধুরি, মিনহাজুল আবেদিন নান্নু, আতহার আলি খান সালমান ইসপাহানি, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)