আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি :বিএনপি সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করেছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৬

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি :বিএনপি সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করেছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৬ |
জাতীয় সংসদে ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল, ২০২৬’ পাসের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘ফ্যাসিবাদী পদক্ষেপ’ ও ‘গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বুধবার সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া জানানো হয়। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এই বিবৃতিতে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ এই ভূখণ্ডের ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ প্রতিটি লড়াইয়ে এই দলের ভূমিকা অনস্বীকার্য। পাকিস্তানি শাসনামলেও এই দলকে দমনের চেষ্টা হয়েছিল, কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় যে দমন-পীড়ন শেষ পর্যন্ত গণবিস্ফোরণ ঘটিয়ে স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয়

ঘটিয়েছিল। বর্তমান সরকার সেই ঐতিহাসিক শিক্ষা অস্বীকার করে সংসদকে রাজনৈতিক প্রতিহিংসার মঞ্চ হিসেবে ব্যবহার করছে। ছাত্রলীগ দাবি করেছে, এই নিষেধাজ্ঞা সরাসরি বাংলাদেশের সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী। সংবিধানের অনুচ্ছেদ ১১ অনুসারে গণতন্ত্র ও মানবাধিকারের নিশ্চয়তা খর্ব করা হয়েছে। অনুচ্ছেদ ৩৭, ৩৮ ও ৩৯ মতে সমাবেশ, সংগঠন এবং মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই আইন কেবল দেশীয় সংবিধান নয়, বরং আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা এবং আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। একটি বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা মানে নাগরিকদের সংগঠিত হওয়ার অধিকারকে সরাসরি বাধাগ্রস্ত করা। ছাত্রলীগের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, এই ‘অগণতান্ত্রিক ও অসাংবিধানিক’ সিদ্ধান্ত বাতিল না করলে

ছাত্রসমাজ ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে। বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, “এই দমনমূলক পদক্ষেপের ফলে উদ্ভূত যেকোনো পরিস্থিতির সম্পূর্ণ দায়ভার বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠীকেই বহন করতে হবে।” আওয়ামী লীগ নিষিদ্ধের এই ঘটনাকে ‘সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা’ হিসেবে চিহ্নিত করে ছাত্রলীগ ঘোষণা করেছে যে, কোনো অন্ধকার আইন দিয়ে গণমানুষের কণ্ঠরোধ করা সম্ভব নয়। বাংলাদেশ ছাত্রলীগের অবস্থান, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে তীব্র নিন্দা।অবিলম্বে এই ‘ফ্যাসিবাদী’ আইন প্রত্যাহার। দাবি না মানলে সংগঠিত ও সর্বাত্মক প্রতিরোধ। নিষেধাজ্ঞা দিয়ে গণমানুষের শক্তিকে আটকানো যায় না। উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ছাত্রলীগের এই কঠোর অবস্থান রাজপথে নতুন কোনো প্রতিরোধের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে এখন জনমনে

নানা জল্পনা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার