রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৬

রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৬ |
জয় পরাজয় খেলার অংশ। মাঠে অনেক সময় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে মতভেদ দেখা দেয়। কিন্তু সেই বিবাদ যে প্রাণঘাতী হয়ে উঠতে পারে, তার এক ভয়াবহ দৃষ্টান্ত দেখল ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম। একটি স্থানীয় ক্রিকেট ম্যাচে ‘রান-আউট’ কল নিয়ে শুরু হওয়া তর্কের জেরে ছুরিকাঘাতে খুন হয়েছেন ২১ বছর বয়সী এক তরুণ ক্রিকেটার। এই ঘটনায় আহত হয়েছেন ম্যাচের আম্পায়ারসহ আরও অন্তত ৪ জন। গতকাল রোববার সন্ধ্যায় বিশাখাপত্তনমের আরিভলোয়া থানা এলাকার পেদাগাদিলিতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, বিনায়ক নগর, চাকালি পেটা এবং পেদাগাদিলি—এই তিনটি দলের মধ্যে একটি ২০ ওভারের সিরিজ চলছিল। বিনায়ক নগর ও চাকালি পেটার মধ্যকার ম্যাচে ব্যাটিং করছিলেন ডি অজিত। খেলার এক পর্যায়ে

নন-স্ট্রাইকার এন্ডে একটি রান-আউট কল নিয়ে প্রতিপক্ষ দলের সঙ্গে অজিতের প্রচণ্ড কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন পেদাগাদিলি দলের সদস্য এবং ওই ম্যাচের আম্পায়ার বি চিরঞ্জীবী। তিনি খেলোয়াড়দের শান্ত করেন এবং বিবাদ মিটিয়ে খেলা পুনরায় শুরু করেন। ম্যাচ শেষে উভয় পক্ষ শান্তভাবেই মাঠ ছাড়ে। ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর বিনায়ক নগরের বাসিন্দা কান্ত কিশোর ওরফে ‘বক্সার’, যিনি মাঠে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন। তিনি হঠাৎ অজিত ও আম্পায়ার চিরঞ্জীবীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা তখন তাদের সরিয়ে দিলেও কিশোরের ক্ষোভ কমেনি। পেশায় ইভেন্ট ফটোগ্রাফার কিশোর পরে আলোচনার দোহাই দিয়ে অজিত ও চিরঞ্জীবীকে পেদাগাদিলি জংশনে ডেকে পাঠান। সেখানে পৌঁছানো মাত্রই মদ্যপ

অবস্থায় থাকা কিশোর তাদের গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে তিনি পকেট থেকে ছুরি বের করে অজিতের বুকে আঘাত করেন। তাকে বাঁচাতে গিয়ে আম্পায়ার চিরঞ্জীবী এবং পথচারীসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় অজিতকে দ্রুত অ্যাপোলো হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অভিযুক্ত কিশোর ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নিহতের বাবা ডি আপ্পালা রাজুর অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি হত্যা মামলা দায়ের করেছে এবং ঘাতক কিশোরকে ধরার জন্য চিরুনি অভিযান চালাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)