বনানীতে হোটেলে নারীদের ওপর হামলা, ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫

বনানীতে হোটেলে নারীদের ওপর হামলা, ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫ |
রাজধানীর বনানীতে একটি হোটেলে দুই নারীকে দলবদ্ধভাবে মারধরের ঘটনায় বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। বুধবার (২ জুলাই) রাত ৯টার দিকে বনানীর জাকারিয়া হোটেলে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় ওঠে। ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, শাড়ি পরা এক নারী হোটেলের সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামতে গেলে এক ব্যক্তি তার পথ রোধ করে আঘাত করেন। সঙ্গে সঙ্গে ওই নারী পড়ে যান। আরেক নারীকে ধাওয়া করে ফেলে দেওয়া হয় মেঝেতে। পরে অন্তত ৮-১০ জন মিলে দুই নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। ঘটনার সময় হোটেলে ভাঙচুরের শব্দও শোনা যায়। ঘটনার পর হোটেল কর্তৃপক্ষ বনানী থানায়

মামলা দায়ের করলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন বনানী থানার ওসি মো. রাসেল সরোয়ার। এদিকে, ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে যুবদলের এক বিজ্ঞপ্তিতে মনির হোসেনকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। সেখানে বলা হয়, সংগঠনের কেউ যদি অপরাধে জড়ায়, তার দায় দল নেবে না। নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, “অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত