বড় শাস্তি পেলেন সাদ, জরিমানা গুনল ৩ ক্লাব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মে, ২০২৫

বড় শাস্তি পেলেন সাদ, জরিমানা গুনল ৩ ক্লাব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৫ |
শাস্তি পেতে যাচ্ছেন সাদ উদ্দিন, এমন ‍গুঞ্জন ছিল। পেয়েছেনও। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, অর্ধ বছর অর্থাৎ ৬ মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন জাতীয় দলের এই ফুটবলার। একই সঙ্গে ৪ ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন বসুন্ধরা কিংসের সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি। গত বুধবার অনুষ্ঠিত ডিসিপ্লিনারি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২ মে কিংস অ্যারেনায় আবাহনীর বিপক্ষে বসুন্ধরার ম্যাচে সাদ ম্যাচ কমিশনারকে ধাক্কা মারেন। এ কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অশালীন অঙ্গভঙ্গি করায় কিংসের সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। গত ১৪ মে বাফুফের শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়ায় সেদিন

থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়ে শেষ হবে ১৪ নভেম্বরে। তবে সাদ চাইলে তার বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তের বিপরীতে আপিল করতে পারবেন। তিনি যদি আপিল করেন, তাহলে ওই কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করবে কতটা শাস্তি তাকে ভোগ করতে হবে। একই ম্যাচে অশালীন অঙ্গভঙ্গি করায় কিংসের সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। চ্যাম্পিয়নশিপ লিগের (বিসিএল) তিন ম্যাচে রেফারি মারধরের ঘটনা ঘটেছে। এসব ঘটনা বিশ্লেষণ করে শৃঙ্খলা কমিটি বিভিন্ন মেয়াদ ও ধারা অনুযায়ী শাস্তি দিয়েছে। ১১ মে ফর্টিস এফসির মাঠে সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির ম্যাচ শেষে রেফারি জিম এম চৌধুরী নয়ন মারধরের ঘটনায় সিটি ক্লাবকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ক্লাবের

গোলরক্ষক শাহ আলম ও চার ফুটবলার মাসুম মিয়া, মিজানুর রহমান, আশরাফুল ইসলামকে এক বছরের জন্য বাফুফে আয়োজিত সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়েছে। ওয়ারী ক্লাব ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ৫০ হাজার টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দুই ক্লাবের কয়েকজন খেলোয়াড়কেও শাস্তি দিয়েছে বাফুফের শৃঙ্খলা কমিটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না