ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদ: ঐক্য-সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদ: ঐক্য-সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ |
ফ্রান্সে উদযাপিত হলো মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। পবিত্র রমজান মাসের এক মাসব্যাপী সিয়াম সাধনার পর রাজধানী প্যারিসসহ দেশের বিভিন্ন শহর আনন্দমুখর হয়ে ওঠে ঈদের খুশিতে। প্যারিসের ঐতিহাসিক গ্র্যান্ড মস্ক দ্য প্যারিসে শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টা ও সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় ঈদের দুটি জামাত। উভয় জামাতেই বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মসজিদের ভেতরে স্থান সংকুলান না হওয়ায় অনেকে বাইরে খোলা স্থানে নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরকে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন; যা প্রবাস জীবনের মাঝেও আন্তরিকতার উষ্ণ পরিবেশ সৃষ্টি করে। ফ্রান্সে বসবাসরত বিভিন্ন দেশের মুসলিমরা বিশেষ করে বাংলাদেশি, পাকিস্তানি, মরোক্কান ও

আলজেরীয় সম্প্রদায় নিজ নিজ ঐতিহ্য ও সংস্কৃতির আলোকে ঈদ উদযাপন করেন। ঘরে ঘরে তৈরি হয় সেমাই, পোলাও, বিরিয়ানি ও অন্যান্য দেশীয় খাবার। ফলে ঈদ উৎসব হয়ে ওঠে এক বহুমাত্রিক সাংস্কৃতিক মিলনমেলা। অন্যদিকে, লিওঁ শহরে প্রবাসী বাংলাদেশি সম্প্রদায় প্রথমবারের মতো ঈদের জামাত আয়োজন করে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে। শহরের বিভিন্ন বয়স ও পেশার মানুষের অংশগ্রহণে জামাতটি ছিল সুশৃঙ্খল, আনন্দঘন ও সম্প্রীতিপূর্ণ। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থী ফারহান মাহমুদ বলেন, লিওঁতে বাংলাদেশি সম্প্রদায়ের জন্য এটি প্রথম এত বড় ও সুসংগঠিত ঈদ জামাত, যা আমাদের ঐক্য ও সক্ষমতার পরিচায়ক। ভবিষ্যতে এই উদ্যোগকে স্থায়ী করতে ফ্রান্সের আইন-কানুন মেনে চলা অপরিহার্য। কমিউনিটির পক্ষ থেকে রাজা আহমদ জানান, তরুণদের

উদ্যোগে এ আয়োজন করা হয়েছে, যাতে লিওঁতে বসবাসরত সব বাংলাদেশি মুসলিম একত্রিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন। তিনি বলেন, প্রায় ২৬০ জন মুসল্লি জামাতে উপস্থিত ছিলেন। এ আয়োজন ভবিষ্যতে লিওঁতে বাংলাদেশি মসজিদ প্রতিষ্ঠার সম্ভাবনার দিকও উন্মোচন করেছে। বাংলাদেশি কমিউনিটি লিওঁর উদ্যোগে আয়োজিত জামাতে ইমামতি করেন হাফিজ ইব্রাহিম ছুনু।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার