ফের সাত পাকে বাঁধা পড়লেন সঞ্জয় দত্ত! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪

ফের সাত পাকে বাঁধা পড়লেন সঞ্জয় দত্ত!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪ |
২০০৩ সালে প্রকাশ ঝা-র ফিল্ম ‘গঙ্গাজল’-এ আইটেম ডান্স করে দর্শকের নজরে এসেছিলেন তিনি। বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করতে তার পর বহু কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। কিন্তু জনপ্রিয়তা মেলেনি সে ভাবে। কিন্তু বলি ইন্ডাস্ট্রিতে তার কাজ যতটা না তাকে জনপ্রিয় করে তুলেছে, তার চেয়েও অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন সঞ্জয় দত্তের স্ত্রী হিসাবে। ২০০৮ সালে সঞ্জয় বিয়ে করেন মান্যতাকে। সঞ্জয়ের বোনেরা (প্রিয়া এবং নম্রতা) মান্যতাকে তাদের পরিবারের সদস্য হিসাবে কোনও দিন মেনে নেননি। তবে সঞ্জয়ের জীবনে মান্যতার গুরুত্ব ব্যাপক। তার ডায়েট, ফিটনেস, টাকাপয়সা এমনকি ফিল্ম বাছাই করার সিদ্ধান্তেও মান্যতার মতামত মেনে চলেন সঞ্জয়। এ বার ৬৫-তে পা দিয়ে ফের বিয়ে করলেন অভিনেতা। সঞ্জয়ের

জীবনে বহু নারীর অবদান রয়েছে। প্রথমে অভিনেত্রী টিনা মুনিমের সঙ্গে তার সম্পর্ক হয়েছিল। তবে বিয়ে পর্যন্ত গড়ায়নি সেই সম্পর্ক। ১৯৮৭ সালে প্রথম বিয়ে করেন অভিনেত্রী রিচা শর্মাকে। মাথায় টিউমারে রিচার মৃত্যুর পর তার জীবনে আসেন মডেল রিয়া পিল্লাই। রিয়া পিল্লাইয়ের সঙ্গে খুব বেশি দিন সংসার করা হয়নি তার। দু’জনের বিচ্ছেদ হয়। তার পরই তার জীবনে আসেন মান্যতা। মান্যতা সঞ্জয় দত্তের তৃতীয় স্ত্রী। তবে সঞ্জয়ের নিজের বয়ানে, মান্যতার সঙ্গে সম্পর্কের আগে ৩০৮টি ব্যর্থ সম্পর্ক হয়েছিল তাঁর। কিন্তু মান্যতাই যে তার জীবনের শেষ মানুষটা সেটা বুঝিয়ে দিয়েছেন অভিনেতা। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানেই দেখা যাচ্ছে গেরুয়া রঙের ধুতি, পাঞ্জাবি পরেছেন অভিনেতা।

আর তার স্ত্রী মান্যতার পরনে সাদা রঙের সালোয়ার কামিজ। মাথায় ওড়না দিয়ে ঘোমটা দেওয়া। অগ্নিসাক্ষী রেখে বৌয়ের হাত ধরে ঘুরেছেন সঞ্জয়। যা দেখে অনেকে অবাকই হয়েছেন। শোনা যাচ্ছে নতুন ফ্ল্যাট কিনেছেন অভিনেতা। গৃহপ্রবেশের দিন ফের এক বার পুরানো স্মৃতি তাজা করলেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু