ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা
আগামী মঙ্গলবার মিরাসোলের বিপক্ষে সান্তোসের হয়ে মাঠে নামার কথা ছিল নেইমারের। কিন্তু পেশির ক্লান্তির কারণে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে খেলা হচ্ছে না তার। বিশ্বকাপের আগে ব্রাজিল জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা এই ফরোয়ার্ডের জন্য এটি এক নতুন ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
সান্তোস কর্তৃপক্ষ জানিয়েছে, নেইমারের এই অনুপস্থিতি কেবল সতর্কতামূলক পদক্ষেপ। তবে সময়টা মোটেও তার পক্ষে নেই। কারণ, নেইমারের খেলা সশরীরে দেখার জন্য রিও ডি জেনিরো থেকে সাও পাওলোতে সফরের পরিকল্পনা করেছিলেন ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তি। ৩৪ বছর বয়সী এই তারকার বর্তমান অবস্থা পরখ করাই ছিল তার মূল লক্ষ্য।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং জাতীয় দলের কারিগরি কমিটির ঘনিষ্ঠ সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে,
নেইমারের বাদ পড়ার খবরে সিবিএফ এবং আনচেলত্তি বেশ অবাক ও হতাশ হয়েছেন। আনচেলত্তি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, তিনি কেবল সেই খেলোয়াড়দেরই বেছে নেবেন যারা শারীরিকভাবে শতভাগ ফিট। আগামী ১৬ মার্চ ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করবেন আনচেলত্তি। মঙ্গলবারের ম্যাচে খেলতে না পারা নেইমারের সেই দলে জায়গা পাওয়ার সুযোগকে কঠিন করে তুলতে পারে। ১২৮ ম্যাচে ৭৯ গোল নিয়ে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার ২০২৩ সালের অক্টোবরের পর থেকে দেশের হয়ে আর খেলেননি। হাঁটুতে গুরুতর লিগামেন্টের চোট তার ছন্দে ফেরার পথে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে সৌদি আরব থেকে তার শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পর নেইমার মাঝেমধ্যে পুরনো
ঝলক দেখিয়েছেন, তবে টানা কয়েক ম্যাচে মাঠে থাকতে তাকে বেশ বেগ পেতে হচ্ছে। বর্তমানে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, এস্তেভাও এবং এন্ড্রিকের মতো ফর্মে থাকা একঝাঁক আক্রমণভাগের খেলোয়াড় আনচেলত্তির হাতে বিকল্প হিসেবে রয়েছে। জানা গেছে, কেবল নেইমারকে দেখতেই এসেছেন—এমন ধারণা এড়াতে আনচেলত্তি তার পূর্বনির্ধারিত সফরটি বাতিল করছেন না। আগামী রোববার করিন্থিয়ানসের বিপক্ষে নেইমার মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে। তবে ওই দিন আনচেলত্তি নিজে রিও ডি জেনিরোতে বোটাফোগো বনাম ফ্ল্যামেঙ্গো ম্যাচ দেখবেন। সান্তোসের ম্যাচে তার পরিবর্তে সহকারী কোচদের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী জুন থেকে উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করা হবে মে মাসে। সময় যত যাচ্ছে, নেইমারের জন্য জাতীয় দলের
দরজা ফিরে পাওয়া ততই চ্যালেঞ্জিং হয়ে উঠছে।