বিশ্বকাপ ফাইনাল ভেস্তে গেলে কী হবে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মার্চ, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল ভেস্তে গেলে কী হবে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৬ |
আজ সন্ধ্যায় ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ভেস্তে গেলে কী হবে? কারা বিশ্বচ্যাম্পিয়ন হবে? আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ আহমেদাবাদে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবু ফাইনালের আগে নিয়ম জেনে রাখতে চায় দুই দল। আগ্রহী ক্রিকেটপ্রেমীরাও। দুটি সেমিফাইনালের মতো ফাইনালের জন্যও ‘রিজার্ভ ডে’ রেখেছে আইসিসি। আজ কোনও প্রাকৃতিক দুর্যোগের কারণে খেলা শেষ করা না গেলে সোমবার খেলা হবে। প্রথম দিন যে পর্যন্ত খেলা হবে, পরের দিন তার পর থেকে অথবা শুরু

থেকেই খেলা হবে। আইসিসির লক্ষ্য সম্পূর্ণ ম্যাচ আয়োজন এবং ফলাফল নিশ্চিত করা। ফাইনালের ফলাফলের জন্য দুই দলকে অন্তত ১০ ওভার করে ব্যাট করতে হবে। ফাইনালের মূল দিন এবং ‘রিজার্ভ ডে’-এর জন্য অতিরিক্ত সময় রাখা হয়েছে। ১২০ মিনিট করে সময় ধরা রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের যে ম্যাচগুলি সন্ধ্যা ৭টায় শুরু হচ্ছে, সেই ম্যাচগুলি শেষ হওয়ার নির্ধারিত সময় রাত ১০টা ২০। সেই হিসেবে ফাইনালের খেলা শেষ হতে হবে রাত ১২টা ২০ এর মধ্যে। কোনও ভাবেই বিশ্বকাপ ফাইনাল শেষ করা না গেলে কোন দল চ্যাম্পিয়ন হবে? সেমিফাইনালে এমন ক্ষেত্রে সুপার এইট পর্বের পয়েন্ট দেখে ফাইনালের দল বেছে নেওয়ার সুযোগ ছিল। ফাইনালে তেমন কোনও নিয়ম নেই। প্রাকৃতিক

দুর্যোগের কারণে দুই দিনেও ফাইনাল শেষ করা না গেলে ভারত এবং নিউজিল্যান্ডকে যুগ্ম বিশ্বচ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)