ফেনীতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রতীকী ‘গায়েবানা জানাজা’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুলাই, ২০২৫

ফেনীতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রতীকী ‘গায়েবানা জানাজা’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুলাই, ২০২৫ |
ফেনীর পরশুরামে দপায় দফায় বন্যায় নিঃস্ব হয়ে যাচ্ছে বাসিন্দারা। টেকসই বাঁধ নির্মাণের দাবিতে বারবার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধনসহ বিভিন্নভাবে দাবি জানিয়ে আসলেও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ স্থায়ী বাঁধ নির্মাণে কোনো উদ্যোগ নেয়নি। এবার বিষয়টির প্রতিবাদে নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তাদের প্রতীকী ‘গায়েবানা জানাজা’র আয়োজন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। সোমবার (২১ জুলাই) ফেনীর পরশুরাম চিথলিয়া ইউনিয়নের অলকা গ্রামে এ প্রতীকী গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেছেন বন্যায় ক্ষতিগ্রস্ত অলকা গ্রামের বাসিন্দা ইমাম হোসেন। প্রতীকী ‘গায়েবানা জানাজা’র নামাজে আরও অংশগ্রহণ করেছেন বন্যায় বসতঘর হারানো মাসুম চৌধুরীসহ ৫ জন। মুহুরী নদীর উজানে ভারতীর পানির চাপে সোমবার ফের বন্যায় প্লাবিত হয়েছে পরশুরাম উপজেলার

বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। দফায় দফায় বন্যায় নিঃস্ব হয়ে গেছে উপজেলা বাসিন্দারা। গত বছরের আগস্টের বন্যায় রেশ কাটতে না কাটতে চলতি মাসের ৮ জুলাই ভয়াবহ বন্যায় ১৫টি স্থানে বাঁধ ভেঙ্গে অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে রাস্তাঘাট ফসলী জমি পুল কালভার্টসহ অবকাঠামো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন জানান, পরশুরাম উপজেলায় গত ৮ জুলাই বন্যায় ১৫টি স্থানে বাঁধ ভেঙ্গে যায়। শনিবার (১৯ জুলাই) থেকে ক্ষতিগ্রস্ত বাঁধ পুনঃনির্মাণের কাজ শুরু হয়। সোমবার হঠাৎ নদীর পানি বেড়ে যাওয়ায় বাঁধ পুনঃনির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। বন্যার পানি কমে গেলে মেরামতের কাজ পুনরায় শুরু করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে আজ সোনার ভরি কত ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১ হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয় দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা ৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ