ফিল্মি স্টাইলে স্পিডবোটে চড়ে গুলিবর্ষণ, আহত ১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫

ফিল্মি স্টাইলে স্পিডবোটে চড়ে গুলিবর্ষণ, আহত ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫ |
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের রায়টা বালু ঘাট সংলগ্ন এলাকায় পদ্মা নদী থেকে ছোড়া গুলিতে এক তীরবর্তী বাসিন্দা গুলিবিদ্ধ হয়েছে। শনিবার জুনিয়াদহ রায়টা বালু ঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আমিরুল গাইন (৫২) কে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার শরীরে দুটি গুলি লেগেছে। আমিরুল ফয়জুল্লাহপুর গ্রামের মৃত জলিল গাইনের ছেলে। সে একজন কৃষক বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানাগেছে, রাজশাহীর বাঘা আলাইপুর চর থেকে একটি স্পিডবোটে ১০/১২ জনের অস্ত্রধারী দল ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের রায়টার পদ্মার তীরে এসে গ্রাম লক্ষ করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এসময় আমিরুল গাইন গুলিবিদ্ধ হন। তার শরীরে দুটি গুলি লেগেছে। তাকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়ার

একটি হাসপাতালে ভর্তি করেছে। কয়েকদিন ধরে রায়টার বালু ঘাট এলাকায় ভাঙন দেখা যায়। এ অবস্থায় বালু বাহি নৌকা চলাচলে গ্রামবাসী বাধা দিয়ে নিষেধ করা হয়। এর জের ধরেই শনিবার এ ঘটনা ঘটে। আলাইপুরের লোকজনের বালু উত্তোলন করার কথা বাঘা আলাইপুর চরে। কিন্তু তারা ভেড়ামারা দৌলতপুর উপজেলায় ভাঙনকবলীত এলাকায় এসে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে নৌকা চলাচলে এ এলাকায় ভাঙন বাড়ছে। ভাঙনরোধে গ্রামবাসীরা নৌকাওলাদের নিষেধ করায় তারা একটি স্পিডবোট করে ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল অস্ত্র হাতে নিয়ে রায়টা গ্রামবাসীর উপর এলোপাতাড়ি গুলিবর্ষন করতে থাকে। এসময় আনিরুল গাইন নামে একজন গ্রামবাসী গুলিবিদ্ধ হন। এসকল অবৈধ বালু খেকোরা দীর্ঘদিন ধরে এলাকা অশান্ত করে তুলেছে।

প্রকাশ্যে অস্ত্রের মহরা দিচ্ছে। এটা বন্ধ করা দরকার। ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার বলেন, গুলিবিদ্ধের যে ঘটনা ঘটেছে শুনেছি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লক্ষীকুন্ডা নৌ ফাড়ির ওসি ফিরোজ উদ্দিন বলেন, গুলির ঘটনা জানার পর পুলিশ পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত