ফিফা সভাপতির পদ ছাড়ার চাপে ইনফান্তিনো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ আগস্ট, ২০২৬

ফিফা সভাপতির পদ ছাড়ার চাপে ইনফান্তিনো

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ আগস্ট, ২০২৬ |
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর দায়িত্বে থাকা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। ইউরোপের পেশাদার ফুটবল লিগগুলোর প্রধান ক্লডিয়াস শেফার স্পষ্ট জানিয়েছেন, এই ঘটনার পর ইনফান্তিনোর পদে থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আঞ্চলিক সংস্থাগুলোর তীব্র প্রতিবাদের মুখে গত শুক্রবার ইনফান্তিনো স্বীকার করেন যে, ফিফা এই পরিকল্পনা বাতিল করেছে। এর পরপরই শনিবার ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা এবং উত্তর ও মধ্য আমেরিকার কনকাকাফ জানায়, তারা সভাপতি হিসেবে ইনফান্তিনোর ওপর আস্থা হারিয়েছে। সুইজারল্যান্ডের ‘জোনট্যাগসচাইটুং’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে শেফার বলেন, ‘পুরো বিষয়টি যেভাবে সামনে এসেছে এবং ফিফার মূল সংস্থাগুলোকে এড়িয়ে যাওয়া হয়েছে, তা অবিশ্বাস্য। যেকোনো প্রতিষ্ঠান বা সংস্থায় এমন

ঘটনা ঘটলে তার একটাই পরিণতি হতে পারে।’ ইনফান্তিনোর পদত্যাগ দাবি করছেন কি না—এমন প্রশ্নে তিনি জানান, ‘কাউকে না জানিয়ে যখন কোনো প্রতিষ্ঠানের প্রধান এ ধরনের ব্যবসা এগিয়ে নিয়ে যান, তখন সাধারণ নিয়ম অনুযায়ী পদত্যাগই একমাত্র পরিণতি হয়।’ সুইস ফুটবল লিগের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করা শেফার অভিযোগ করেন, ফিফার মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে তৃতীয় পক্ষকে অর্থনৈতিক সুবিধা দেওয়া। এর ফলে ভবিষ্যতে ম্যাচের সংখ্যা আরও বাড়বে, যা পেশাদার লিগ ও খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ তৈরি করবে। ‘এখানে কেবল আর্থিক লাভের কথা ভাবা হচ্ছে, বাকি সবকিছু সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে,’ বলেন শেফার। তিনি আরও যোগ করেন, ‘কারও এই পরিকল্পনার কথা জানা ছিল না, এমনকি ফিফার

নীতি-নির্ধারণী পরিষদও কিছু জানত না। ফিফা সভাপতি সম্পূর্ণ একা সিদ্ধান্ত নিয়ে কীভাবে এতদূর এগোলেন, তা দেখে আমি সত্যিই অবাক হয়েছি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সরকারপন্থীদের ঢোকাতে সরকারি কমিটিগুলো থেকে আওয়ামীপন্থী ট্যাগে বাদ পড়ছেন কর্মকর্তারা, নির্দেশনা জারি বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক কাস্পিয়ান সাগরে ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯ জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু চাকরি হারালেন আরও ৬ পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার সেই ওসির রিমান্ড আবেদনে যা বলল পুলিশ ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প