বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬

আরও খবর

সরকারপন্থীদের ঢোকাতে সরকারি কমিটিগুলো থেকে আওয়ামীপন্থী ট্যাগে বাদ পড়ছেন কর্মকর্তারা, নির্দেশনা জারি

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন

ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক!

২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে

কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র

ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়!

বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা

বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬ |
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ফার্মগেট থেকে বাসে ওঠেন উত্তরার বাসিন্দা রশিদ হাওলাদার। বাসে ওঠার পর ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে তার বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে খিলক্ষেতে বাস থেকে নেমে যান তিনি। রশিদের ভাষ্য, ফার্মগেট থেকে উত্তরার নির্ধারিত ভাড়া ৩০ টাকা। কিন্তু জ্বালানি তেলের দাম বাড়ার কথা উল্লেখ করে হেলপার তার কাছে ৪০ টাকা ভাড়া দাবি করেন। রশিদ ৫ টাকা বাড়িয়ে ৩৫ টাকা দিতে চাইলেও হেলপার সেই টাকা নিতে রাজি হননি। বরং ‘সরকারের ওপর দোষ চাপিয়ে’ যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করতে থাকেন। কেউ বাড়তি ভাড়া দিতে আপত্তি জানালে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। এ নিয়ে হেলপারের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে খিলক্ষেতে বাস

থেকে নেমে যান রশিদ। এ বিষয়ে তিনি বলেন, গণপরিবহনগুলোতে সরকার নির্ধারিত ভাড়ার কোনো তোয়াক্কা করা হচ্ছে না। কয়েকজন যাত্রী নতুন ভাড়ার তালিকা দেখতে চাইলেও হেলপার সেটি দেখাতে পারেননি। মালিকপক্ষ এখনো নতুন ভাড়ার চার্ট বা তালিকা দেয়নি—এমন অজুহাত দেখিয়ে পরে হেলপার সেখান থেকে চলে যান। যাত্রীদের অভিযোগ, বাসে সঠিক ভাড়ার তালিকা টাঙানো না থাকার সুযোগ নিচ্ছেন পরিবহন অপারেটররা। এ সুযোগে তারা নিজেদের ইচ্ছামতো বাড়তি ভাড়া আদায় করছেন। ফলে প্রতিদিনের যাতায়াতে প্রকৃত ভাড়া নিয়ে বিভ্রান্তির পাশাপাশি চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। জ্বালানি তেলের দাম বাড়ার পর গণপরিবহনের ভাড়া হঠাৎ বেড়ে যাওয়ায় যাতায়াত খরচের সঙ্গে মানুষের জীবনযাত্রার অন্যান্য ব্যয়ও বাড়ছে। গতকাল রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, উত্তরা, খিলক্ষেত,

বাড্ডা, নতুন বাজার, বনানী, মহাখালী, শাহবাগ, তেজগাঁও, গুলিস্তান ও মিরপুরের বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায়, সরকারি সিদ্ধান্তের তোয়াক্কা না করে বিভিন্ন বাসে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী, প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা টাঙানো বাধ্যতামূলক। কিন্তু সরেজমিনে দেখা এলাকায় কোনো বাসেই নতুন ভাড়ার চার্ট চোখে পড়েনি। ফলে প্রকৃত ভাড়া নিয়ে যাত্রী ও পরিবহনকর্মীদের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা হচ্ছে। কোথাও কোথাও তা অনাকাঙ্ক্ষিত হাতাহাতিতেও গড়াচ্ছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর রাজধানীর বিভিন্ন রুটে সরকারি সিদ্ধান্ত আসার আগেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছিল। শুধু রাজধানীর গণপরিবহন নয়, ঢাকা থেকে চলাচলকারী দূরপাল্লার পরিবহনেও সরকারি তালিকার চেয়ে বেশি

ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। গত সোমবার রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা আসার পর থেকেই রাজধানীর বিভিন্ন রুটে বাস অপারেটররা বাড়তি ভাড়া নেওয়া শুরু করেন বলে জানা গেছে। মহাখালী থেকে বিজয় সরণি পর্যন্ত নির্ধারিত ১০ টাকার পরিবর্তে ১৫ টাকা নেওয়া হচ্ছে। আবার গুলিস্তান থেকে বিমানবন্দর পর্যন্ত সরকারি নির্ধারিত ভাড়া ৬০ টাকা হলেও যাত্রীদের কাছে ৮০ থেকে ৯০ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। সরকার নির্ধারিত নতুন ভাড়া কেবল ডিজেলচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য। গ্যাসচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে এই নতুন হার প্রযোজ্য নয়। অথচ অভিযোগ রয়েছে, সিএনজিচালিত অনেক বাসও তেলের দাম বাড়ার অজুহাত দেখিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। সরকার

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর গণপরিবহনের ভাড়াও সমন্বয় করেছে। তবে নতুন ভাড়া নির্ধারণের পরও অনেক বাসে নতুন ভাড়ার চার্ট না থাকায় পরিবহনকর্মীরা যাত্রীদের কাছ থেকে ইচ্ছামতো অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ পাচ্ছেন। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা বহাল রাখা হয়েছে। মহানগর ও দূরপাল্লার বাসের কিলোমিটারপ্রতি ভাড়া ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা এবং দূরপাল্লার বাসে ২ টাকা ২৩ পয়সা থেকে ২ টাকা ৪০ পয়সা হয়েছে। প্রতিদিন বাসে যাতায়াত করা যাত্রীদের অভিযোগ, বাসে ভাড়ার তালিকা না

থাকায় প্রকৃত ভাড়া কত, তা যাচাই করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে অনেক সময় বাধ্য হয়েই বাড়তি ভাড়া দিতে হচ্ছে তাঁদের। গতকাল রাজধানীর আসাদগেট থেকে বাসে করে অফিসের উদ্দেশে যমুনা ফিউচার পার্কে যান ধানমন্ডির বাসিন্দা মো. হাসান। তিনি বলেন, ‘প্রতিনিয়ত ৩০ টাকা দিয়েই আসি। গত সোমবার রাতে যাওয়ার সময় বাড়তি ৫ টাকা বেশি দিতে হয়েছে। কিন্তু আজ আসার সময় ১০ টাকা বাড়িয়ে ৪০ টাকা দিতে হয়েছে।’ বাসের পর বাড়ল লঞ্চভাড়া, বাড়ছে না ট্রেনের জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব পড়েছে নৌপরিবহনেও। বাসের পর এবার লঞ্চের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে আপাতত ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। গতকাল নৌপরিবহন মন্ত্রণালয়ে নৌযান মালিক সমিতি ও সংশ্লিষ্ট

অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটারে লঞ্চভাড়া কিলোমিটারপ্রতি ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ২০ পয়সা বাড়ানো হয়েছে। তিনি বলেন, ‘প্রতি কিলোমিটারে লঞ্চের ভাড়া ২৩ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারের ভাড়া ২০ পয়সা করে বাড়ানো হয়েছে। একই সঙ্গে নৌপথে যাতায়াতে সর্বনিম্ন ভাড়া ৩২ থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হচ্ছে।’ রবিবার রাতে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে সরকার। এরপর মঙ্গলবার বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরদিন বাসভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন প্রকাশ করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। নতুন হার ২২শে সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাসের প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে। আন্তজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলায় চলাচলকারী বাস-মিনিবাসের ভাড়া ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে। আগের মতোই ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা রাখা হয়েছে। এর আগে পাঁচ মাস আগে, গত এপ্রিলে জ্বালানি তেলের দাম ১৫ টাকা বাড়ানো হয়েছিল। তখন বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়। একই সময়ে ট্রাকভাড়াও বাড়ানো হয়েছিল। বাসের পর গতকাল লঞ্চের ভাড়াও বাড়ানোর ঘোষণা আসে। লঞ্চভাড়া বৃদ্ধির ব্যাখ্যায় মন্ত্রী বলেন, ‘জ্বালানি তেলের দাম ১৭.৩৯ শতাংশ বেড়েছে। এর ফলে নৌযান পরিচালনার ব্যয় বেড়েছে। নৌযানের ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় এবং ডলারের দাম বাড়ার কারণে যন্ত্রাংশের দামও বেড়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে নৌযানমালিকরা ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। মালিকদের পক্ষ থেকে প্রায় ২৫ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর দাবি ছিল। যাত্রীদের সক্ষমতা ও জনস্বার্থ বিবেচনায় নিয়ে ভাড়া বাড়ানোর হার সর্বনিম্ন পর্যায়ে রাখার চেষ্টা করা হয়েছে।’ জ্বালানির দাম বাড়ার সঙ্গে সঙ্গে নৌযানের ভাড়া বাড়ানোয় জনজীবনে চাপ তৈরি হবে—এ কথা স্বীকার করে মন্ত্রী বলেন, ‘ভাড়া বাড়ানো কখনোই কাম্য নয়। তবে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে যখন ভাড়া বাড়ানো অবধারিত হয়ে যায়, তখন যাত্রীদের ওপর যাতে কম চাপ পড়ে, সে বিষয়টি বিবেচনা করা হয়েছে।’ রেল নিয়ে মন্ত্রী বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়লেও এখন পর্যন্ত ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। তবে ভাড়া না বাড়ালে রেলের লোকসান আরও বাড়বে বলে মন্ত্রণালয় থেকে চাপ রয়েছে।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, ‘গতবার যখন ১৫ টাকা বেড়েছিল ডিজেলের দাম, তখন আমরা ট্রেনের ভাড়া বাড়াইনি। এবার আবার ২০ টাকা যখন বেড়েছে জ্বালানির দাম, ট্রেনের ভাড়া বৃদ্ধির চাপ আছে রেল মন্ত্রণালয় থেকে। রেলে তো আমরা লোকসান করি। জ্বালানির দাম যা বেড়েছে, আর এর সঙ্গে যদি ভাড়া না বাড়াই, আমরা ১০ বছর ট্রেনে ভাড়া বাড়াইনি। তার জন্য কি কেউ ধন্যবাদ দিয়েছেন? ১০ বছর ভাড়া বাড়াইনি। আবার গতবার তেলের দাম বেড়েছে, বাড়াইনি। তার মানে কী হচ্ছে, জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতাও যেমন আছে, মনোযোগটাও আছে।’ মন্ত্রী বলেন, ‘এবার ট্রেনের ভাড়া বাড়ানোর খুব চাপ রয়েছে। তা না হলে লোকসান আরও বাড়বে। তার পরও এখনো ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা চাইব যে ভাড়াটা যাতে না বাড়িয়ে অ্যাডজাস্ট রাখা যায়। এটা এখন পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়নি, ওই ভাড়া থাকছে। দেখা যাক, আর কিছুদিন অপেক্ষা করি, চাপটা কেমন হয়।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সরকারপন্থীদের ঢোকাতে সরকারি কমিটিগুলো থেকে আওয়ামীপন্থী ট্যাগে বাদ পড়ছেন কর্মকর্তারা, নির্দেশনা জারি বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক কাস্পিয়ান সাগরে ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯ জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু চাকরি হারালেন আরও ৬ পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার সেই ওসির রিমান্ড আবেদনে যা বলল পুলিশ ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প