চাকরি হারালেন আরও ৬ পুলিশ কর্মকর্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চাকরি হারালেন আরও ৬ পুলিশ কর্মকর্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৬ |
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় পুলিশের বিভিন্ন পদের আরও ৬ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনগুলোর মাধ্যমে তাদের এই বরখাস্তের আদেশ দেওয়া হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের বিবরণ ও দণ্ডের তথ্য- শাহ আলম মো. আখতারুল ইসলাম: (বিপি-৮৫১৩১৫১৯৯৫), অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিলেট (বর্তমানে সাময়িক বরখাস্ত) ও সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, রমনা জোন, ডিএমপি, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর মামলার রায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করা হয় এবং ওই তারিখ (২৬/০১/২০২৬ খ্রি.) থেকে তাকে বরখাস্ত

(Dismissal from Service) করা হয়। মোহাম্মদ ইমরুল: (বিপি নং-৮৯১৮২২০৫২৮), সহকারী পুলিশ সুপার, ৮ এপিবিএন, উখিয়া, কক্সবাজার (বর্তমানে সাময়িক বরখাস্ত) ও সাবেক সহকারী পুলিশ কমিশনার, রমনা জোন, ডিএমপি, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর মামলার রায়ে তাকে দোষী সাব্যস্ত করে ৬ বছরের কারাদণ্ড প্রদান করা হয় এবং ওই তারিখ (২৬/০১/২০২৬ খ্রি.) থেকে তাকে বরখাস্ত করা হয়। সৈয়দ নুরুল ইসলাম: (বিপি নং-৭১০১১০৮১৮৮), ডিআইজি, রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়, রংপুরে সংযুক্ত (বর্তমানে সাময়িক বরখাস্ত) ও সাবেক ডিআইজি, ঢাকা রেঞ্জ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর মামলার রায়ে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং ওই তারিখ (০৫/০২/২০২৬ খ্রি.) থেকে তাকে বরখাস্ত করা হয়। মো. আসাদুজ্জামান: (বিপি-৭৭০৬১২১৭০১), পুলিশ

সুপার, সারদা, রাজশাহীতে সংযুক্ত (বর্তমানে সাময়িক বরখাস্ত) ও সাবেক পুলিশ সুপার, ঢাকা জেলা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর মামলার রায়ে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং ওই তারিখ (০৫/০২/২০২৬ খ্রি.) থেকে তাকে বরখাস্ত করা হয়। মো. আব্দুল্লাহিল কাফি: (বিপি নং-৮৫১১১৪২৫২১), অতিরিক্ত পুলিশ সুপার, ঢাকা জেলা (বর্তমানে সাময়িক বরখাস্ত) ও (সুপারনিউমারারি পুলিশ সুপার)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর মামলার রায়ে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং ওই তারিখ (০৫/০২/২০২৬ খ্রি.) থেকে তাকে বরখাস্ত করা হয়। শহিদুল ইসলাম: (বিপি-৮৭১৩১৫১৩৮৭), অতিরিক্ত পুলিশ সুপার, ১৬ এপিবিএন, কক্সবাজার (বর্তমানে সাময়িক বরখাস্ত) ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার, সাভার সার্কেল, ঢাকা জেলা। আন্তর্জাতিক

অপরাধ ট্রাইব্যুনাল-২ এর মামলার রায়ে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং ওই তারিখ (০৫/০২/২০২৬ খ্রি.) থেকে তাকে বরখাস্ত করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক কাস্পিয়ান সাগরে ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯ জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু চাকরি হারালেন আরও ৬ পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার সেই ওসির রিমান্ড আবেদনে যা বলল পুলিশ ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প যেভাবে গিনেস রেকর্ড গড়ল তুরস্কের কেলকিট শহর আবারও রিমান্ডে এমপি গাজী নজরুল বৃথা গেল চেষ্টা, ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মক্কাসহ সৌদির বিভিন্ন এলাকায় সতর্কতা জারি ইসরায়েলি নাগরিকের প্রতিষ্ঠান থেকে ড্রোন কিনতে পাকি সেনাবাহিনীর সমঝোতা পর্তুগালের নতুন যুগের সূচনায় ১ হাজার গোলের স্বপ্ন রোনালদোর সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা রঞ্জন দাশের গ্যাস পাম্প দখলে নিতে প্রভাবশালীদের তালা যুবদল নেতার লুট করা ৪ ট্রাকের ৬৭ হাজার কেজি মুরগির বিষ্ঠা উদ্ধার কুমিল্লায় থানায় ভাঙচুর করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে বেরিয়ে গেল ২২ কিশোর গ্যাং সদস্য বিএনপি সরকারের উন্নয়ন: নোয়াখালীতে সাড়ে ৫ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে চিকন তার ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক