কাস্পিয়ান সাগরে ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কাস্পিয়ান সাগরে ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৬ |
কাজাখস্তানে কাস্পিয়ান সাগরের উপকূলে সামরিক প্রশিক্ষণ মহড়ার সময় সাগরে ভেসে গিয়ে দেশটির নয় সেনাসদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় মাঙ্গিস্তাউ অঞ্চলে একটি যুদ্ধ প্রশিক্ষণ মিশনের সময় এ দুর্ঘটনা ঘটে। মাঙ্গিস্তাউ অঞ্চলটি কাস্পিয়ান সাগরের তীরবর্তী। কাজাখস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় মোট ১৯ জন সামরিক সদস্য সাগরের পানিতে ভেসে যান। এর মধ্যে এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত তিনজন সেনাকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি সদস্যদের সন্ধানে এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। কাজাখ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হঠাৎ করে আবহাওয়া

পরিস্থিতির অবনতি হওয়ায় দুর্ঘটনাটি ঘটে। তবে কীভাবে সেনাসদস্যরা সাগরে ভেসে গেলেন এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। দুর্ঘটনার পর নিখোঁজ সেনাসদস্যদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাজাখ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক কাস্পিয়ান সাগরে ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯ জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু চাকরি হারালেন আরও ৬ পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার সেই ওসির রিমান্ড আবেদনে যা বলল পুলিশ ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প যেভাবে গিনেস রেকর্ড গড়ল তুরস্কের কেলকিট শহর আবারও রিমান্ডে এমপি গাজী নজরুল বৃথা গেল চেষ্টা, ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মক্কাসহ সৌদির বিভিন্ন এলাকায় সতর্কতা জারি ইসরায়েলি নাগরিকের প্রতিষ্ঠান থেকে ড্রোন কিনতে পাকি সেনাবাহিনীর সমঝোতা পর্তুগালের নতুন যুগের সূচনায় ১ হাজার গোলের স্বপ্ন রোনালদোর সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা রঞ্জন দাশের গ্যাস পাম্প দখলে নিতে প্রভাবশালীদের তালা যুবদল নেতার লুট করা ৪ ট্রাকের ৬৭ হাজার কেজি মুরগির বিষ্ঠা উদ্ধার কুমিল্লায় থানায় ভাঙচুর করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে বেরিয়ে গেল ২২ কিশোর গ্যাং সদস্য বিএনপি সরকারের উন্নয়ন: নোয়াখালীতে সাড়ে ৫ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে চিকন তার ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক