ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা!
বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ
বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন
আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ
বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ
৫২ বছর পর কঙ্গো, ৪০ বছর পর ইরাক; চূড়ান্ত বিশ্বকাপের ৪৮ দল
ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল
ফাইনাল মিউনিখে, প্যারিসে কেন বাড়তি নিরাপত্তা
এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে অনুষ্ঠিত হবে জার্মানির মিউনিখ শহরে। সেখানে অবস্থিত জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় আগামী ১ জুন রাত ১টায় ফাইনালে মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই ও ইন্টার মিলান।
ফাইনাল ঘিরে মিউনিখে তো কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকছেই, তবে প্যারিসের প্রশাসনও ফাইনাল ঘিরে নিরাপত্তা নিয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ফরাসি সংবাদমাধ্যমের খবর, শনিবার রাতের চ্যাম্পিয়নস লিগ ফাইনালকে কেন্দ্র করে প্যারিসে পাঁচ হাজার ৪০০ পুলিশ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন সেখানকার পুলিশ প্রধান লরাঁ নুনেস।
জার্মানির মিউনিখে শনিবার বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। ম্যাচটিতে পিএসজি জিতলে ফ্রান্সের রাজধানী শহরের মানুষ যে উল্লাসে ফেটে পড়বে নিশ্চিত। কারণ এমনটি হলে প্রথমবার
এই শিরোপার স্বাদ পাবে পিএসজি। সঙ্গে ট্রেবলও পূর্ণ হবে। এরই মধ্যে অবশ্য ক্লাবটি ঘরোয়া ট্রেবল পূর্ণ করেছে। গত সোমবার ইংল্যান্ডে লিভারপুলের শিরোপা উৎসব চলার সময় সমর্থকদের ওপর চলন্ত গাড়ির ধাক্কায় অন্তত ২৭ জন আহত হন। তার আগে প্যারিসের মানুষও অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হয়। আর্সেনালকে হারিয়ে পিএসজি চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করার পর অতি উচ্ছ্বাসে রাস্তায় নেমে এসেছিল ক্লাবটির সমর্থকরা। বিভিন্ন আপত্তিকর ঘটনায় জড়িত থাকার দায়ে সেদিন ৪৭ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।