ফরিদপুরে থানার সামনে বাসে আগুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫

ফরিদপুরে থানার সামনে বাসে আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫ |
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানায় জব্দ করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। শনিবার (১৯ জুলাই) রাত ১২টার দিকে জেলা সদরের কানাইপুর ইউনিয়নের করিমপুর হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। থানা সূত্রে জানা গেছে, বাসটি মালিকপক্ষই লোক রেখে দেখাশোনা করত। শনিবার দুপুর থেকে তারা কেউ ছিলেন না। রাত সাড়ে ১১টা অথবা ১২টার দিকে বাসটিতে আগুনের ঘটনা ঘটেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত বা দুর্বৃত্তরা আগুন দিয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু এখনো জানা যায়নি। আগুনে বাসটির বেশ কিছু আসন পুড়ে গেছে। এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, গত ৬ জুন ঈদুল আজহার আগে আরএসএফ পরিবহনের বাসটি জেলার মধুখালীতে সড়ক দুর্ঘটনার শিকার হয়। এ দুর্ঘটনায় একজন নিহত ও একজন আটকা পড়ে থাকেন। এরপর বাসটি জব্দ করে থানার পশ্চিমে সড়কের পাশে রাখা ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে আজ সোনার ভরি কত ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১ হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয় দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা ৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ