প্রেমিককে প্রকাশ্যে আনলেন সামান্থা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মে, ২০২৫

প্রেমিককে প্রকাশ্যে আনলেন সামান্থা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৫ |
নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর পেরিয়েছে প্রায় চার বছর। প্রাক্তন স্বামী এখন নতুন বউ শোবিতা ধুলিপালার সঙ্গে ব্যস্ত। মাঝেমধ্যেই তাদের সংসারের সুখের ঝলক উজাড় করে দেন সোশাল মিডিয়ায়। এমন আবহেই ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, সামান্থা রুথ প্রভুও নাকি অতীত ভুলে নতুন ইনিংস শুরু করেছেন। এক পরিচালকের প্রেমে পড়েছেন দক্ষিণী অভিনেত্রী। অভিনেত্রীর সোশাল মিডিয়া পোস্টই বারবার সেই জল্পনা উসকে দিয়েছে। আর যে দক্ষিণী পরিচালকের সঙ্গে তার প্রেমের গুঞ্জন, এবার তার কাঁধে মাথা রেখেই যেন সেই জল্পনাতে নতুন করে ঘি ছিটালেন সামান্থা। গত বুধবার সামান্থা তার নতুন সিনেমা ‘শুভম’-এর সাফল্যে উচ্ছ্বসিত হয়ে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যে সিনেমা আবার তারই প্রযোজিত। আর সেই ফটো অ্যালবামের মাঝেই দেখা

গেল পরিচালকের সঙ্গে সামান্থাকে। কে তিনি? বিখ্যাত পরিচালক রাজ নিদিমারু। দেখা গেল পরিচালকের কাঁধে মাথা রেখে হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি। রাজের সঙ্গে নাকি সামান্থা গত একবছর ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন। গতমাসে একসঙ্গে তিরুমালা মন্দিরে পুজাও দিতে গিয়েছিলেন তারা। তারপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন আরও বেড়েছে। এদিকে সামান্থার সঙ্গে রাজ নিদিমারুর ছবি দেখে খুশি অনুরাগীরাও। তাদের মন্তব্য, ‘এবার সামান্থার উচিত নাগাকে ভুলে নতুন করে সংসার শুরু করা।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান