প্রিমিয়ার যুগে প্রথমবার লিগ শিরোপা জয় মোহামেডানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ মে, ২০২৫

প্রিমিয়ার যুগে প্রথমবার লিগ শিরোপা জয় মোহামেডানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মে, ২০২৫ |
২০০৭ সালে দেশের ফুটবলে প্রিমিয়ার লিগ যুগ শুরু হয়। নতুন মোড়কে লিগ শুরুর পর আর শিরোপা ছুঁয়ে দেখা হয়নি দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর লিগ শিরোপা জয় করেছে দলটি। সবমিলিয়ে দীর্ঘ ২৩ বছর পর দেশের শীর্ষ লিগের শিরোপা উঁচিয়ে ধরেছে সাদাকালোরা। শুক্রবার (১৬ মে) চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মোহামেডানের ৪-১ গোলে বড় জয়ের পরই নিশ্চিত হয়ে যায়, আজ (শনিবার) আবাহনী নিজেদের ম্যাচে হারলেই তিন ম্যাচ হাতে রেখে শিরোপা উৎসব করবে সাদাকালোরা। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিসের কাছে ২-১ গোলে হেরে গেছে আবাহনী। এই ম্যাচের শেষ বাঁশি বাজতেই শিরোপা উৎসব শুরু করেছেন মোহামেডান সমর্থকরা। ২০০২ সালে

সর্বশেষ ঢাকার শীর্ষ লিগ জিতেছিল মোহামেডান। এরপর দেশের অন্যতম বড় ক্লাব হয়েও বারবার হয়েছে হতাশ। ২০০৭ সালে চালু হওয়া প্রিমিয়ার লিগ যুগে প্রবেশ করে দেশের ক্লাব ফুটবল। এরপর শিরোপা জয় তো দূরের কথা, দেশের স্বনামধন্য ক্লাব হওয়া সত্ত্বেও একসময় অবনমন শঙ্কাতেও পড়েছিল তারা। আলফাজ আহমেদের জাদুর কাঁঠির স্পর্শে ঘুরে দাঁড়িয়েছে সেই মোহামেডান। খাদের কিনারা থেকে শুরুতে আবাহনী-কিংসদের চোখ রাঙিয়েছে। আর এবার ১৮ ম্যাচের লিগে মাত্র ১৫ ম্যাচে শেষেই নিশ্চিত করেছে শিরোপা। লিগ শিরোপা নিশ্চিতের পরই মোহামেডানের ক্লাব প্রাঙ্গণে শুরু হয় উৎসব। ফুটবলার এবন সমর্থকরা একাত্ম হয়ে আনন্দ-উৎসবে যোগ দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না