প্রতারণার অভিযোগে মুখ খুললেন তানজিন তিশা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৫

প্রতারণার অভিযোগে মুখ খুললেন তানজিন তিশা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৫ |
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা নতুন এক বিতর্কে জড়ালেন। অভিযোগ উঠেছে, এক নারী উদ্যোক্তার কাছ থেকে তিনি ফ্রি শাড়ি নিলেও প্রতিশ্রুতি অনুযায়ী ব্র্যান্ডের প্রচারণা করেননি। এই খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ঘটনার সূত্রপাত গত জানুয়ারি মাসে। তিশা তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘এ্যাপোনিয়া’ নামে একটি অনলাইন ফ্যাশন পেজে যোগাযোগ করেন। সেখানে তিনি কয়েকটি জামদানি শাড়ির ছবি চান। উদ্যোক্তা ঝিনুক জানান, তিশা একটি হলুদ জামদানি শাড়ি পছন্দ করেছেন, যার দাম ছিল ২৮,৮০০ টাকা। তার জনপ্রিয়তা বিবেচনায় ঝিনুক প্রস্তাব দেন— শাড়িটি ফ্রি দেওয়া হবে, তবে শর্ত হলো তিশা সেটি পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ডের প্রচারণা করবেন। তিশা

প্রস্তাবে সম্মতি দেন এবং শাড়িটি তার কাছে পৌঁছে দেওয়া হয়। কিন্তু অভিযোগ অনুযায়ী, এরপর দীর্ঘ ১০ মাস কেটে গেলেও তিশা সেই প্রতিশ্রুতি পূরণ করেননি। উদ্যোক্তা দাবি করেন, একাধিকবার ফোন, ভয়েস মেসেজ এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি। এখন তিনি শাড়ির মূল্য ফেরত চাইছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। অভিযোগ প্রকাশের পর তানজিন তিশা আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া দিয়েছেন। তার ফেসবুক পেজে লিখেছেন, ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক! হাহা! আর ফটোশুটই যদি করাতে চান, পারিশ্রমিক কোথায়? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম।’ বিতর্ক যতই বাড়ুক না কেন, বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নতুন আলোচনা তৈরি করেছে এবং নেটিজেনরা দুইপক্ষের বক্তব্য নিয়ে মতামত ব্যক্ত করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজার চলচ্চিত্র উৎসব শুরু আগামীকাল ইরান সংঘাত কি পরমাণু যুদ্ধে রূপ নেবে দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ব্রাজিলকে হারাল ফ্রান্স ইরানে হামলা নিয়ে নতুন সিদ্ধান্ত দিলেন ট্রাম্প খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ব্রেক চাপলেও থামেনি পদ্মায় ডোবা বাসটি আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ সিউলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বেঁচে রইল ইতালির বিশ্বকাপের আশা মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে ইরানের হামলা, ব্যাপক ক্ষতি বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের