পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু হতাহত, ফের উত্তপ্ত মণিপুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৫

পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু হতাহত, ফের উত্তপ্ত মণিপুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৫ |
ভারতের মণিপুরে নিরাপত্তা বাহিনী প্রত্যাহারের দাবিতে শুক্রবার ব্যাপক সংঘাত হয়েছে। মণিপুরের কুকি অধ্যুষিত কাংপোকপি জেলায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় বিক্ষোভকারীরা। এতে বহু মানুষ হতাহত হয়েছে। মণিপুরের ইম্ফল পশ্চিমের সীমান্তবর্তী কাংপোকপি জেলার উয়োকচিংয়ে দেশটির নিরাপত্তা বাহিনীর মোতায়েন প্রত্যাহারের দাবিতে এই সংঘাত হয়। এই ঘটনাটি ঘটেছে অনির্দিষ্টকালের জন্য অর্থনৈতিক অবরোধ এবং ২৪ ঘণ্টার সম্পূর্ণ শাটডাউনের মধ্যেই। শুক্রবার সন্ধ্যায় কাংপোকপি থানায় ঢুকে পাথর ছুঁড়তে থাকে বিক্ষোভকারীরা। ছড়িয়ে পড়া ভিডিওর একটিতে দেখা যায়, কাংপোকপির এক পুলিশ কর্মকর্তার মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে। এদিকে গত কিছু দিন ধরেই চলমান অস্থিরতার মাঝে অঞ্চলটিতে অনির্দিষ্টকালের জন্য অর্থনৈতিক অবরোধ এবং ২৪ ঘণ্টার সম্পূর্ণ শাটডাউন ঘোষণা করা হয়েছিল। তবে তার মধ্যেই এই অস্থিরতার

ঘটনা ঘটে। যেখানে উভয়ই কুকি-জো গোষ্ঠী ও পার্শ্ববর্তী গ্রাম সাইবোলে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী মোতায়েনের প্রতিবাদ জানায় তারা। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে, যার ফলে বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়। আদিবাসী সংগঠনের অর্থনৈতিক অবরোধ শুক্রবার মণিপুরের কুকি-জো অধ্যুষিত এলাকায় কাংপোকপি জেলার একটি গ্রামে মহিলাদের উপর নিরাপত্তা বাহিনীর কথিত পদক্ষেপের প্রতিবাদে একটি আদিবাসী সংগঠনের অর্থনৈতিক অবরোধ পরিলক্ষিত হয়। ৩১ ডিসেম্বর সাইবোল গ্রামে মহিলাদের ওপর লাঠিচার্জের অভিযোগের প্রতিবাদে কমিটি অন ট্রাইবাল ইউনিটি (সিওটিইউ) নামে আরও একটি সংগঠন জেলায় ২৪ ঘণ্টার শাটডাউন পালন করে। আদিবাসীদের সংগঠন কুকি-জো কাউন্সিল জানিয়েছে, ‘আদিবাসীদের অধিকার ও মর্যাদার প্রতি অবজ্ঞার’ প্রতিবাদে ২ জানুয়ারি মধ্যরাত থেকে শুরু হওয়া অর্থনৈতিক

অবরোধ শনিবার রাত ২টা পর্যন্ত চলবে। অবরোধের সময় কুকি-জো অধ্যুষিত এলাকা দিয়ে যানবাহন চলাচল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন সীমিত থাকবে বলে জানিয়েছে সংগঠনটি। আদিবাসী সংগঠনের চেয়ারম্যান হেনলিয়েনথাং থাঙ্গলেট চুরাচাঁদপুরে জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর লাঠিচার্জে আহত মহিলাদের ক্ষতিপূরণ না দিলে কুকি জো কাউন্সিল বিক্ষোভ আরও জোরদার করবে। তিনি বলেন, ‘বাফার জোনের পবিত্রতা রক্ষায় সরকার ব্যর্থ হলে ফের অর্থনৈতিক অবরোধ আরোপ করা হবে।’ মঙ্গলবার কাংপোকপি জেলায় কুকি-জো নারী ও নিরাপত্তা বাহিনীর নেতৃত্বে বিক্ষুব্ধ জনতার মধ্যে সংঘর্ষ শুরু হলে জাতিগত সংঘাত কবলিত রাজ্যটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশএক্স-এ একটি পোস্টে জানিয়েছে, জনতা সেনাবাহিনী, বিএসএফ এবং সিআরপিএফের যৌথ দল মোতায়েনকে ‘বাধাগ্রস্ত’ করার চেষ্টা করার পরে এই ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত তীব্র সংকটে পাকিস্তানে এক রাতেই দ্বিগুণ বাড়ল জ্বালানি তেলের দাম সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল স্কুলগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিলো সরকার বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম