পুলিশের গাড়ির সামনেই ‘জয় বাংলা’ স্লোগান, উজ্জীবিত আওয়ামী লীগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৫

পুলিশের গাড়ির সামনেই ‘জয় বাংলা’ স্লোগান, উজ্জীবিত আওয়ামী লীগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৫ |
ইউনূস সরকারের বিরুদ্ধে সরব হয়ে রাজধানীতে ফের শক্তির প্রদর্শন করলো আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো। দিন দিন সংগঠনের নেতাকর্মীরা আরও উজ্জীবিত হয়ে রাজপথে নামছেন—শনিবার আগারগাঁওয়ে অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক লীগের বিশাল মিছিল ছিল তারই প্রতিচ্ছবি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, মিছিলের মাঝ দিয়ে পুলিশের একটি গাড়ি চলে যাচ্ছিল, আর সেই গাড়ির সামনেই গর্জন তুলে নেতাকর্মীরা দিচ্ছিলেন স্লোগান—“জয় বাংলা”, “জয় বঙ্গবন্ধু”, “শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে।” উপস্থিতদের ভাষ্য, এমন দৃশ্য সাম্প্রতিক সময়ে বিরল এবং এটি প্রমাণ করছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল দ্রুত ফিরে আসছে। এর আগের দিন শুক্রবার জুমার নামাজের পরও রাজধানীর বাংলামোটর, উত্তরা ও মিরপুরে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের ব্যানারে বিক্ষোভ

মিছিল হয়েছে। টানা এসব কর্মসূচি আওয়ামী রাজনীতিতে নতুন করে গতি ফেরার ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শনিবার সকাল ১০টার দিকে বাংলাদেশ বেতার ভবনের সামনে থেকে শুরু হওয়া আগারগাঁওয়ের মিছিলটিতে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের প্রায় হাজারো নেতাকর্মী অংশ নেন। ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে তারা শ্লোগান দিতে দিতে এগিয়ে যান এবং আগারগাঁও মোড়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করেন। শেরেবাংলা নগর থানার ওসি মো. ইমাউল হক জানিয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন এবং ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। পুলিশের গাড়ি মিছিলের মাঝ দিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, “ভিডিওটি আমাদের নজরে এসেছে। সেটি একজন অফিসারের বহনকারী গাড়ি ছিল। অফিসারকে আনতে

গাড়িটি যাচ্ছিল। ফলে পুলিশের পক্ষে তখন কিছু করা সম্ভব হয়নি।” স্থানীয় আওয়ামী নেতারা জানান, ইউনূস সরকারের অপশাসন ও দমননীতির প্রতিবাদ জানাতে এবং শেখ হাসিনার নেতৃত্বে দলকে পুনর্গঠনের বার্তা দিতে এসব মিছিল আয়োজন করা হচ্ছে। তাদের দাবি, এটি কেবল শুরু—আওয়ামী লীগ শিগগিরই সারাদেশে আরও বড় আকারে রাজপথে নামবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা