পুতিন ও শি চিন পিংয়ের গোপন আলোচনায় উঠে এল মানুষের দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫

পুতিন ও শি চিন পিংয়ের গোপন আলোচনায় উঠে এল মানুষের দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫ |
বেইজিংয়ে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজের সময় চীনের প্রেসিডেন্ট শি চিন পিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে একসঙ্গে হেঁটে যেতে দেখা গেছে। সেই সময় গোপনভাবে ধরা পড়েছে তাদের একটি আলোচনার ফাঁকফোকর। অবশ্য, কথোপকথনের পুরো বিষয় সরাসরি শোনা যায়নি। তবে অনুবাদ অনুযায়ী, পুতিন বলছিলেন যে আধুনিক বায়োটেকনোলজি ব্যবহার করে মানুষের আয়ু দীর্ঘায়িত করা সম্ভব। তিনি উল্লেখ করেছেন, অঙ্গ প্রতিস্থাপনসহ বিভিন্ন চিকিৎসা পদ্ধতির কারণে মানুষ আরও দীর্ঘজীবী হতে পারে। শি চিন পিং-এর দোভাষী মান্দারিনে অনুবাদ করেছেন, ‘বায়োটেকনোলজির উন্নতির ফলে অঙ্গ বারবার প্রতিস্থাপন করা সম্ভব। ফলে মানুষ আরও তরুণ থাকতে পারবে এবং অমরত্বও অর্জন করা সম্ভব।’ সির দোভাষী আরও যোগ করেন, এই

শতাব্দীর মধ্যে মানুষের আয়ু ১৫০ বছরেরও বেশি হতে পারে। পরে পুতিন একই বিষয় রুশ সংবাদমাধ্যমে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আধুনিক চিকিৎসা এবং পুনর্বাসন পদ্ধতি, এমনকি অঙ্গ প্রতিস্থাপনও মানুষের জীবনকে দীর্ঘ করতে সাহায্য করছে। বিভিন্ন দেশে মানুষের গড় আয়ু ভিন্ন হলেও এটি উল্লেখযোগ্যভাবে বাড়বে। এই সামরিক কুচকাওয়াজে শুধু চীনা, রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাই নয়, উপস্থিত ছিলেন আরও ২৪ জন রাষ্ট্রনায়ক। এর মধ্যে ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও অন্যান্যরা। আলাদা দৃষ্টিকোণ থেকে, কিছু বিশ্লেষক মনে করেন, চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাদের এই একসঙ্গে উপস্থিতি পশ্চিমা দেশগুলোর প্রতি একটি বার্তা হিসেবে দেখা যেতে পারে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ

নিয়ে মন্তব্য করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘ভ্লাদিমির পুতিন ও কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেব, যখন তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত