পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মে, ২০২৫

পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৫ |
সিরিজ নিয়ে শঙ্কা ছিল। আপাতত তা কেটে গেছে। তবে পিছিয়ে যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজটি। লিটন দাসদের বিপক্ষে ২৫ তারিখ প্রথম টি-টোয়েন্টি খেলার কথা ছিল পাকিস্তানের, সেটি দুদিন পিছিয়ে ২৭ তারিখ হতে পারে কিংবা তিন দিন পিছিয়ে ২৮ তারিখ। অবশ্য আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনও আসেনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সূত্রের বরাতে দেশটির একাধিক গণমাধ্যম জানিয়েছে, পিছিয়ে যাবে দুদেশের বহুল কাঙ্ক্ষিত সিরিজটি। কারণ হিসেবে তারা বলছে, ভারত-পাকিস্তান সংঘাতে বন্ধ হয়ে যাওয়া পিএসএল ফিরছে নতুন সূচিতে। ফ্র্যাঞ্চাইজি লিগটির ফাইনাল বসবে ২৫ মে। ওইদিনই ছিল বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করছে পিসিবি। বাধ্য হয়ে পিছিয়েও নিতে হচ্ছে সিরিজটি। ভারত-পাকিস্তান সংঘাতে বন্ধ হয়ে

যাওয়া পিএসএল ফিরছে নতুন সূচিতে। ফ্র্যাঞ্চাইজি লিগটির ফাইনাল বসবে ২৫ মে। ওইদিনই ছিল বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করছে পিসিবি। তবে সিরিজ শুরুর সময় পেছালেও ম্যাচ সংখ্যা কমবে না। কিন্তু ভেন্যু কমবে। দুটি ভেন্যু থেকে কমে পাঁচ ম্যাচের সিরিজটি বসবে এক ভেন্যুতে। সময়েও আসবে না পরিবর্তন। সোমবার পাকিস্তানের গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ২১ মে আমিরাতে সিরিজ খেলে সরাসরি সেখান থেকে টাইগাররা পৌঁছাবে পাকিস্তানে। পিসিবি এরআগে জানিয়েছিল, ২১ মে পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ দল। ২২ ও ২৪ মে ইকবাল স্টেডিয়ামে অনুশীলন করবে টাইগাররা। এর একদিন পর পাকিস্তানের বিপক্ষে শুরু হবে কুড়ি কুড়ির লড়াই। এফটিপি অনুযায়ী সফরে তিনটি করে ওয়ানডে ও

টি-টোয়েন্টি খেলার কথা ছিল। কিন্তু বিশ্বকাপের কথা মাথায় রেখে বিসিবি ও পিসিবি পাঁচটি টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নিয়েছে। পিসিবি এরআগে জানিয়েছিল, ২১ মে পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ দল। তবে পিএসএলের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় সিরিজটি পিছিয়ে নেওয়া হচ্ছে। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়াম ও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে রাখা হয়েছিল ভেন্যু হিসেবে। সেটি কমে আসবে একটিতে। দ্য ট্রুথ ইন্টারন্যাশনাল জানিয়েছে, সিরিজে ম্যাচের সংখ্যা কমবে না। খুব দ্রুতই নতুন সূচি দেবে পিসিবি। এই সিরিজের পর বাংলাদেশ সফর করবে পাকিস্তান। খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কুড়ি কুড়ির সেই সিরিজের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে—২০, ২২ ও ২৪ জুলাই। সবগুলো ম্যাচ বসবে ঢাকার শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না