পিএসএলের দল কালান্দার্সে যোগ দিলেন সাকিব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মে, ২০২৫

পিএসএলের দল কালান্দার্সে যোগ দিলেন সাকিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মে, ২০২৫ |
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সে দ্বিতীয়বারের মতো যোগ দিয়েছেন সাকিব আল হাসান । ইতোমধ্যে তিনি স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামীকাল রোববার (১৮ মে) লাহোরের হয়ে মাঠে নামতে পারেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। সাকিব আল হাসানের পিএসএল ক্যাম্পে যোগ দেওয়ার খবর একটি এক্স পোস্টের মাধ্যমে জানিয়েছে লাহোর কালান্দার্স। সাকিবসহ নতুন যোগ দেওয়া কয়েকজন বিদেশি ক্রিকেটারকে স্বাগত জানিয়ে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘কুশাল পেরেরা, সাকিব আল হাসান এবং ভানুকা রাজাপাকসা পৌঁছে গেছেন ইসলামাবাদে-তারা এসেছেন নিজেদের সেরাটা দিতে! ক্যালান্দার্স পরিবার, আপনারা প্রস্তুত তো?’ মূলত নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেলের বদলি হিসেবে লাহোরে খেলবেন এই বাংলাদেশি অলরাউন্ডার। এই ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে আজ শনিবার পাকিস্তানে পৌঁছেছেন সাকিব।

ইতোমধ্যেই দলের সঙ্গেও যোগ দিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। সামাজিক যোগাযোগমাধ্যমে লাহোর কালান্দার্সের পোস্ট করা এক ভিডিওতে সাকিব বলেন, ‘পিএসএলে আবার ফিরতে পেরে রোমাঞ্চিত। আশা করছি আগামীকালের (রোববার) ম্যাচটি ভালো যাবে। ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সেটার জন্য অপেক্ষা করছি।’ এর আগে এক বিবৃতিতে সাকিবকে নিয়ে লাহোর কালান্দার্সে টিম ডিরেক্টর সামিন রানা বলেন, ‘আমি সাকিবের লাহোর কালান্দার্স পরিবারে যুক্ত হওয়া নিয়ে রোমাঞ্চিত। তার অভিজ্ঞতা, স্কিল ও অলরাউন্ড সক্ষমতা আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন—বিশেষত টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এই সময়ে।’ ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার কারণে এক সপ্তাহের জন্য স্থগিত ছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আজ (শনিবার) থেকে পুনরায় শুরু হচ্ছে টুর্নামেন্টটি। বিদেশি ক্রিকেটার সংকটে পড়ায় ফ্র্যাঞ্চাইজিগুলো নতুন করে খেলোয়াড় দলে

নিচ্ছে। সেই ধারাবাহিকতায় লাহোর কালান্দার্স দলে ভিড়িয়েছে সাকিব আল হাসানকে। চলমান পিএসএলের (দশম আসর) শুরুতে দল না পেলেও পরে লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। তাকে নেওয়া হয়েছে নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেলের পরিবর্তে। পিএসএলের বাকি অংশে খেলার সুযোগ পাওয়ায় সাকিব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এনওসি (অনাপত্তিপত্র) চেয়ে আবেদন করেছিলেন, এবং বিসিবি তা মঞ্জুর করেছে। পিএসএলে এর আগে তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন সাকিব আল হাসান-২০১৬ সালে করাচি কিংসের হয়ে অভিষেক, এরপর পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্স। টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৪ ম্যাচে সাকিবের সংগ্রহ ১৮১ রান ও ৮ উইকেট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না