পাহাড় থেকে পড়ে গিয়ে আহত ইমরানের সাবেক স্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫

পাহাড় থেকে পড়ে গিয়ে আহত ইমরানের সাবেক স্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫ |
হাইকিং করার সময় পড়ে গিয়ে আহত হয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। খবর জিও টিভির। নববর্ষ উদযাপন করতে দক্ষিণ আফ্রিকায় যাওয়া জেমিমা সেখানকার লায়ন্স হেড পর্বতে হাইকিং করার সময় পায়ে আঘাত পেয়েছেন। এরপর তাকে কেপটাউনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার খবর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে রসাত্মক উপায়ে এ ঘটনা শেয়ার করেন জেমিমা। তিনি লিখেছেন, কেপটাউনে উৎসবের ছুটি। ২০২৫ সালের উত্থান-পতন দুটিই আলিঙ্গন করছি। শুভ নববর্ষ সবাইকে। তিনি জানান, পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে কেপটাউনের লায়ন্স হেড পর্বতের চূড়ায় গিয়ে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন। এ সময় পা পিছলে গড়িয়ে পড়েন। পোস্টে কেপটাউনের মনোরম কিছু দৃশ্যের ছবি শেয়ার করেছেন জেমিমা। এছাড়া

একটি ভিডিও-ও পোস্ট করেছেন, যেখানে তাকে স্ট্রেচারে শুয়ে থাকতে দেখা যায়। প্রসঙ্গত, লায়ন্স হেড পর্বত সাউথ আফ্রিকার টেবিল মাউন্টেন ও সিগন্যাল হিল এর মাঝে অবস্থিত। মনোরম দৃশ্যের কারণে পর্বতারোহী ও পাহাড় প্রেমীদের আকর্ষণের কেন্দ্রে থাকে এই পর্বত। সমুদ্র থেকে ৬৬৯ মিটার (২১৯৫ ফুট) উচ্চতায় অবস্থিত এ পর্বত। ১৯৯৫ সালের ১৬ মে প্যারিসে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইমরান খান ও জেমিমা। সুলাইমান ইসা খান ও কাসিম খান নামে দুটি পুত্র আছে এই দম্পতির। নয় বছর বিবাহ বন্ধনে আবদ্ধ থাকার পর ২০০৪ সালে বিবাহ বিচ্ছেদ হয় তাদের। জেমিমা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র পরিচালক ও সাংবাদিক। বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে তার নির্মিত তথ্যচিত্র প্রচারিত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান