পাকিস্তানে আবাসিক ভবন ধসে হতাহত ১৫, বহু নিখোঁজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫
     ৭:৫৩ অপরাহ্ণ

পাকিস্তানে আবাসিক ভবন ধসে হতাহত ১৫, বহু নিখোঁজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫ | ৭:৫৩ 89 ভিউ
পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে একটি ছয়তলা আবাসিক ভবন ধসে পড়ে ৭ জন নিহত এবং অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার শহরের লিয়ারি এলাকার লি মার্কেটের এ দুর্ঘটনায় এখনো উদ্ধারকাজ চলছে। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকে পড়ে আছেন। স্থানীয় চিপা ওয়েলফেয়ার সংস্থার মুখপাত্রের বরাত দিয়ে সামা টিভি জানিয়েছে, ধ্বংসাবশেষ থেকে এখন পর্যন্ত ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনজন নারী। এছাড়া ২৫ থেকে ৩০ জন এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। আহতদের মধ্যে রয়েছেন– ফাতিমা (৫০), চাঁদা (৩৫), সুনীতা (৩৫), রশিদ (২৫) এবং ইউসুফ (৪৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটি ধসের সঙ্গে সঙ্গেই ফায়ার

ব্রিগেডকে খবর দেওয়া হয়। তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন। এদিকে করাচির রেঞ্জার্স সদস্যরা উদ্ধারকাজে অংশ নিচ্ছেন এবং দুর্ঘটনাস্থলের পাশের ভবনটি সুরক্ষার জন্য খালি করে ফেলা হয়েছে। সিন্ধু বিল্ডিং কন্ট্রোল অথরিটির (এসবিসিএ) মহাপরিচালক ইসহাক খুহরো জানিয়েছেন, ধসে পড়া ভবনটি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় ছিল কি না, তা যাচাই করা হচ্ছে। ভবনটি ১৯৭৯ সালের আগের এবং এ নিয়ে বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ লিয়ারির এই ভবন ধসের ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।তিনি এসবিসিএ-কে করাচির সব জরাজীর্ণ ভবনের তালিকা দিতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধারকাজ পরিচালনার নির্দেশ দিয়েছেন

এবং আহতদের তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করতে বলেছেন। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী সাঈদ গনী ভবন ধসের কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছেন। তিনি বলেন, আগামী তিন দিনের মধ্যে কমিটিকে দায়িত্বে অবহেলার সঙ্গে জড়িত কর্মকর্তা বা কর্মচারীদের চিহ্নিত করতে হবে। মন্ত্রী আরও জানান, ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত প্রতিবেদন নগর নিরাপত্তা ও জবাবদিহিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। লি মার্কেটটি কোথায়? লি মার্কেটটি মূলত করাচির দক্ষিণাংশে লিয়ারি এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক ও জনবহুল বাজার। এর নামকরণ ব্রিটিশ প্রকৌশলী মীশাম লিয়ার নামানুসারে করা হয়েছে। ১৯২৭ সালে নির্মিত এই বাজার এক সময় করাচির অন্যতম প্রধান ব্যবসাকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এখানে

দুধ, মাছ, মাংস ও শাকসবজিসহ নানা পণ্য বিক্রি হয়। বাজারের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হলো প্রাচীন ঘড়ি টাওয়ার, যা আজও ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে। পরবর্তীতে প্রেসিডেন্ট আইয়ুব খানের আমলে মাংস বিক্রেতাদের জন্য আলাদা একটি ভবন নির্মাণ করা হয়, যা বাজারের পরিধি আরও বিস্তৃত করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান Bangladesh’s February Vote Faces Growing Scrutiny Democracy at a Crossroads বাংলাদেশ ভোটের নামে যা হচ্ছে – ক্ষমতা না পেলে বোমা, বন্দুকই বিএনপির ভোটের রাজনীতি চলমান সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত জাতীয় নির্বাচন জাতির কাছে কোনক্রমেই গ্রহণযোগ্য হবে না। প্রহসনের নির্বাচন মানি না, মানবো না! কথা বলতে চাওয়া সাবেক এমপি তুহিনের মুখ ‘চেপে’ ধরলো পুলিশ সিএমপির ওসির বিরুদ্ধে মাদক সরবরাহ ও বিপুল সম্পদ অর্জনের অভিযোগ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বর্জনের ডাক আওয়ামী লীগের ১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা? ঝুঁকিতে আছে ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন হকারকে টাকা দেওয়ার প্রসঙ্গে যা বললেন শাহরিয়ার কবির বিশ্বকাপ খেলতে নেমেই দ.আফ্রিকার রেকর্ড বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে অ্যান্টোনিও সেগুরোর জয়