পরিবারের সবাই ইয়াবা বিক্রেতা, অতঃপর… – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫

পরিবারের সবাই ইয়াবা বিক্রেতা, অতঃপর…

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ |
চট্টগ্রামে অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা জব্দ করা হয়েছে। চট্টগ্রামের আনোয়ারার রায়পুর এলাকার দক্ষিণ পরুয়াপাড়ায় আনোয়ার মাঝির বাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করে র‍্যাব-৭। এ সময় মনোয়ারা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১১টার দিকে র‍্যাব-৭ এর একটি দল দক্ষিণ পরুয়াপাড়ার আনোয়ার মাঝির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের ধারণা, আটক নারী ও তার পরিবারের সবাই ইয়াবা ব্যবসায় জড়িত। মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা সরবরাহ করেন তারা। আটক মনোয়ারা বেগম ওই এলাকার আনোয়ার মাঝির স্ত্রী। র‍্যাবের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রায়পুরের

দক্ষিণ পরুয়াপাড়া এলাকার একটি বসতঘরে বিপুল পরিমাণ ইয়াবা মজুত রয়েছে। এ সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে র‍্যাব-৭ এর একটি দল দক্ষিণ পরুয়াপাড়ার আনোয়ার মাঝির বাড়িতে অভিযান চালায়। র‍্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ পরুয়াপাড়ায় আনোয়ার মাঝির বাড়িতে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব সদস্যরা মনোয়ারা বেগমকে আটক করতে সক্ষম হন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে খাটের নিচ থেকে ১ লাখ ইয়াবা জব্দ করা হয়। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনোয়ারা স্বীকার করেছেন, তিনি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে কক্সবাজারের মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে

ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দরে বিক্রি করে আসছিলেন। আটক মনোয়ারা বেগমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা ইয়াবাসহ আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে আজ সোনার ভরি কত ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১ হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয় দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা ৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ