ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত
শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা
কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী
কৃষক কার্ড পাবেন ২০,৬৭১ জন: বছরে ২৫০০ টাকা, মাসে ২০৮ টাকা গড়ে
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন
পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা
দেড় দশক আগে পুলিশের চাকরি থেকে বরখাস্ত হওয়া মো. কোহিনূর মিয়াকে অতিরিক্ত উপমহাপরিদর্শক (চতুর্থ গ্রেড) ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার।
রোববার (১২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়েছে।
এর আগে গত ৯ মার্চ কোহিনূর মিয়াকে অপসারণের সময়কালকে চাকরি হিসেবে ধরে সুযোগ-সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি তৎকালীন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পশ্চিম অঞ্চলের উপকমিশনার (ডিসি) কোহিনূর মিয়াকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কোহিনূর মিয়াকে বরখাস্তের ওই আদেশ বাতিল করার কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, দুটি বিভাগীয় মামলায় তাকে চাকরি থেকে
বরখাস্তের গুরুদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু একই অভিযোগে দায়ের করা দুটি ফৌজদারি মামলায় বিজ্ঞ আদালত তাকে নির্দোষ গণ্য করে মামলার দায় থেকে খালাস দেন। তার গুরুদণ্ডাদেশ পুনর্বিবেচনার আবেদন রাষ্ট্রপতি মঞ্জুর করায় তাকে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ডাদেশ বাতিল করা হয়েছে। একই সঙ্গে তার বরখাস্তকালকে চাকরিকাল হিসেবে গণ্য করা হলো এবং তিনি বিধিমোতাবেক সব ধরনের বকেয়া বেতন-ভাতাদি এবং অন্যান্য সুবিধাদি পাবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।