পটুয়াখালীতে আতশবাজি ফোটাতে গিয়ে নিহত ১; গুরুতর আহত ২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৫

পটুয়াখালীতে আতশবাজি ফোটাতে গিয়ে নিহত ১; গুরুতর আহত ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৫ |
পটুয়াখালীতে ঈদ উপলক্ষ্যে আতশবাজি ফোটাতে গিয়ে মোহাম্মদ রাফি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাত ৯টার দিকে জেলা শহরের মুন্সেফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাফি পৌর নিউমার্কেটের মাছ ব্যবসায়ী মানির হাওলাদারের ছেল। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণীর ছাত্র। এছাড়াও রোববার রাত সাড়ে ৮টার দিকে আতশবাজি ফোটাতে গিয়ে মো. বেলাল তালুকদার(১৬) ও তাঁর চাচাতো ভাই মো. রাব্বির(১৫) হাতের একাংশ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। এদের বাড়ী সদর উপজেলার হকতুল্লা গ্রামে। নিহত রাফির মামা আবুল বাশার ও প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, রোববার ঘটনার সময় রাফি তাঁর বসত-ঘরের পাশে অবস্থান করে একটি আতশবাজি ফাটান। এসময় অতিরিক্ত মাত্রায় বিস্ফোরন এবং

বিকট শব্দ হয়ে আতশবাজির অংশ বিশেষ রাফির গলায় ভেদ করে শ্বাসনালিতে প্রবেশ করে। এসময় রাফি গলা থেকে প্রচন্ড রক্তক্ষন শুরু হয়ে অচেতন হয়ে পরে। টের পেয়ে রাফির পরিবার তাৎক্ষনিক পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার রাফিকে মৃত ঘোষণা করেন। অপর ঘটনায় আহত বেলাল ও রাব্বির ফুফা সিদ্দিকুর রহমান বলেন, রোববার রাত সাড়ে ৮টার দিকে বেলাল ও রাব্বি একটি আতশবাজি হাতে নিয়ে ফাটানোর প্রস্তুতি নেয়। এসময় আতশবাজিটি হাতে রাখা অবস্থায় বিস্ফোরিত হয়। এতে বেলালের ডান হাতের তালু,আঙুলসহ একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও বেলালের বাম চোখে প্রচন্ড আঘাত লাগে। তিনি আরও বলেন, আতশবাজি বিস্ফোরনের সময় বেলালের সঙ্গে থাকা তার চাচাতো

ভাই রাব্বির ডান হাতের তালু এবং আঙুল ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত দুজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে প্রেরন করেছেন। ডাক্তার বলেছেন বেলালের হাতের একটি অংশ কাটা লাগতে পারে। তাই দুজনকে নিয়ে দ্রুত বরিশাল রওনা হয়েছি। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ডিউটিরত চিকিৎসক ডা. নয়ন সরকার জানান,আতশবাজির একটি অংশ রাফির শ্বাসনালিতে প্রবেশ করে মারাত্মাক আঘাত করেছে। যে কারনে প্রচুর রক্তক্ষরন হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। এছাড়াও আতশবাজির ঘটনায় আরও দুই জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আসছিলেন। তাদের হাত ও চোখ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে

বরিশাল পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল