নেপালকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ মে, ২০২৫

নেপালকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মে, ২০২৫ |
শিরোপা থেকে আর মাত্র এক জয় দূরে দাঁড়িয়ে বাংলাদেশের যুবারা। শুক্রবার (১৬ মে) সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। অবশেষে ম্যাচের ৭৩ মিনিটে কর্নার থেকে ফয়সালের ভাসানো বল দূরের পোস্ট থেকে লাফিয়ে হেড করে জাল কাঁপান আশিকুর। এর মিনিট সাতেক পর ফয়সাল নিজেই জাল খুঁজে নেন। দুই ফুটবলারকে বোকা বানিয়ে বক্সের ভেতর ফাঁকা জায়গায় ফয়সালের উদ্দেশে বল বাড়ান মানিক। ডান পায়ের ছোঁয়ায় ব্যবধান দ্বিগুণ করেন বাংলাদেশ অধিনায়ক। শেষদিকে নেপাল একটি গোল শোধ দিলে ম্যাচে উত্তাপ বাড়ে। তবে এক গোলের লিড ধরে রেখে শেষ

পর্যন্ত জয় ছিনিয়ে নেয় গোলাম রব্বানী ছোটনের দল। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে রাত ৮টায় মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও মালদ্বীপ। এই ম্যাচের জয়ী দলের সঙ্গে আগামী ১৮ মে ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না