নির্বাচনে অযোগ্য ঘোষণা করতেই ‘ক্যাঙ্গারু কোর্টে’ তড়িঘড়ি করে রায় দেওয়া হয়েছে: সজীব ওয়াজেদ জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৫

নির্বাচনে অযোগ্য ঘোষণা করতেই ‘ক্যাঙ্গারু কোর্টে’ তড়িঘড়ি করে রায় দেওয়া হয়েছে: সজীব ওয়াজেদ জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৫ |
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় অভিযোগ করেছেন, আগামী নির্বাচনে তাকে ও তার পরিবারকে অযোগ্য ঘোষণা করার উদ্দেশ্যেই তড়িঘড়ি করে একটি রায় দেওয়া হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ‘অবৈধ ইউনুস সরকার’ আখ্যায়িত করে তিনি দাবি করেন, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই এই রায় দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সজীব ওয়াজেদ জয় জানান, তিনি এবং তার পরিবারের সদস্যরা ঢাকার উপকন্ঠের একটি অনুন্নত এলাকায় প্রত্যেকে ৩০ লাখ টাকা দিয়ে ১/৬ একর করে জমি কিনেছিলেন। বাংলাদেশে এটিই ছিল তাদের নিজস্ব টাকায় কেনা প্রথম কোনো সম্পত্তি। এর বাইরে তাদের যা কিছু আছে, তা

পৈত্রিক সূত্রে প্রাপ্ত। জয় অভিযোগ করেন, "অবৈধ ইউনুস শাসনামলে বাংলাদেশের ‘ক্যাঙ্গারু কোর্ট’ আরেকটি দ্রুত বিচার ও রায় প্রদান করেছে। আমরা কোনো নোটিশ পাইনি, আমাদের আইনজীবী নিয়োগ করতে দেওয়া হয়নি এবং কোনো আইনি প্রক্রিয়া বা 'ডিউ প্রসেস' মানা হয়নি।" তিনি আরও বলেন, এই রায়ের মূল লক্ষ্য হলো তাদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা। বর্তমান সরকার বঙ্গবন্ধুর পরিবারকে ভয় পায় বলেই এমনটা করছে বলে মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান কত ছিল ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবনের প্রথম ইনকাম, কীভাবে? টানা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম পারমাণবিক অস্ত্র ইস্যুতে কড়া বক্তব্য কিমের ভক্সওয়াগেন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রামসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ : র‌্যাব নিজেদের পরাজয়কে চুক্তি বলবেন না, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা হরমুজ সংকটে তেল উত্তোলন কমাচ্ছে কুয়েত স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ