ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ভেনিসে সমাবেশ অনুষ্ঠিত
শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ
যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের
‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক
চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা
নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর
নির্বাচিত আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে জুলাইয়ে সৃষ্ট দাঙ্গা-সংঘাতের প্রেক্ষাপটে দেশে রাজনৈতিক পট-পরিবর্তন প্রসঙ্গে মন্তব্য করলেন যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর আমির শফিকুকুর রহমান।
তার দাবি, সরকার ও বিরোধীদলসহ বিভিন্ন রাজনৈতিক শক্তিই মূলত “জুলাই প্রোডাক্ট”, জুলাইয়ের চেতনা থেকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তার ভাষ্য।
আজ ১৩ই এপ্রিল, সোমবার সকালে রাজধানীর আইডিইবির মুক্তিযোদ্ধা হলে ‘গণভোটের রায় বাস্তবায়ন’ শীর্ষক ১১ দলীয় ঐক্যের জাতীয় সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তার মতে, জুলাই না থাকলে বর্তমান রাজনৈতিক শক্তিগুলোর অস্তিত্বই থাকত না এবং জুলাইয়ের চেতনার বিপক্ষে অবস্থান নিলে সরকারও টিকে থাকতে পারবে না।
তিনি আরও বলেন, গণভোটের রায়ের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য রয়েছে এবং প্রয়োজনে
আবারও আত্মত্যাগে প্রস্তুত থাকতে হবে। সাম্প্রতিক সময়ে হতাহতদের পরিবার ও অংশগ্রহণকারীদের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে তিনি জানান, আগামীতেও সক্রিয়ভাবে আন্দোলনে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শফিকুরের দাবি, এই আন্দোলন ক্ষমতার ভাগাভাগির জন্য নয়; বরং জনগণের রায় এবং নিহতদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতেই পরিচালিত হচ্ছে। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের মতামতের প্রতিফলন ঘটাতেই এ আন্দোলন অব্যাহত রয়েছে বলে দাবি করেন তিনি। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে শফিকুর বলেন, এই আন্দোলন সবার জন্য এবং লক্ষ্য এমন একটি রাষ্ট্র গড়া, যেখানে কেউ কারো অধীনস্থ থাকবে না এবং কোনো পারিবারিক শাসন বা একক কর্তৃত্ব প্রতিষ্ঠা পাবে না।