চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ April, ২০২৬

চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ April, ২০২৬ |
দেশের জ্বালানি বিপণন ব্যবস্থায় শৃঙ্খলা আনার লক্ষ্য নিয়ে চালু করা ‘ফুয়েল পাস’ অ্যাপ শুরুতেই নানা সমস্যার মুখে পড়েছে। ব্যবহারকারীরা অভিযোগ করছেন, সার্ভার জটিলতা ও লগইন সংক্রান্ত সমস্যার কারণে অ্যাপটি কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে না। সোমবার রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে আগের মতোই মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। অনেক পাম্পে জ্বালানি না পাওয়ার অভিযোগও রয়েছে। যেখানে তেল মিলছে, সেখানেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে ভোক্তাদের। ভুক্তভোগীরা জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ডিপো থেকে তেলের সরবরাহ এলেও লাইনের পরিস্থিতির তেমন পরিবর্তন হচ্ছে না। অনেক বাইকারের ভাষায়, ‘ফুয়েল পাস’ অ্যাপ এখন স্বস্তির বদলে নতুন এক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় সাধারণ গ্রাহকরা অ্যাপটির কারিগরি উন্নয়ন ও

ব্যবস্থাপনায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, রোববার থেকে রাজধানীর সাতটি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে মোটরসাইকেল চালকদের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং