নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৬

নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৬ |
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাইজমানির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে আইসিসি। সোমবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, টুর্নামেন্টের মোট প্রাইজপুল রাখা হয়েছে ৮.৮ মিলিয়ন ডলার। এর মধ্যে শিরোপাজয়ী দল একাই পাবে ২.৩ মিলিয়ন ডলার। ১২ দলের এই লড়াই শুরু হবে আগামী ১২ জুন থেকে, যার আয়োজক ইংল্যান্ড ও ওয়েলস। ২০২৪ সালে নিজেদের প্রথম শিরোপা জেতা নিউজিল্যান্ড এবার নামবে মুকুট ধরে রাখার মিশনে। পুরস্কারের অঙ্ক নিয়ে আইসিসি তাদের বিবৃতিতে জানায়: রানার্স-আপ দল পাবে ১.১৭ মিলিয়ন ডলার। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দলের পকেটে যাবে ৬৭৫,০০০ ডলার করে। এ ছাড়াও অংশগ্রহণ নিশ্চিত করা প্রতিটি দলের জন্য অন্তত ২৪৮,০০০ ডলার করে বরাদ্দ রাখা হয়েছে। বিগত আসরের সঙ্গে তুলনা যদিও এবারের প্রাইজমানি

রেকর্ড ছোঁয়া, তবে গত তিন বছরে ভারতীয় উপমহাদেশে আয়োজিত বিশ্বকাপগুলোর তুলনায় এই অঙ্ক কিছুটা কম। গত বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপে প্রাইজপুল ছিল ১৩.৯ মিলিয়ন ডলার, যা আইসিসি ইভেন্টের ইতিহাসে সর্বোচ্চ। সেবার চ্যাম্পিয়ন হয়ে ভারত পেয়েছিল ৪.৫ মিলিয়ন ডলার। অন্যদিকে, ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত পুরুষদের ওয়ানডে বিশ্বকাপে প্রাইজমানি ছিল ১০ মিলিয়ন ডলার এবং চলতি বছর ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বরাদ্দ রাখা হয়েছে ১১.২৫ মিলিয়ন ডলার। নারী ক্রিকেটের এই জোয়ার নিয়ে আইসিসির সিইও সঞ্জোগ গুপ্তা বলেন, ‘বিনিয়োগ এবং সুযোগ বৃদ্ধির মাধ্যমে নারী ক্রিকেটের এই যে ধারাবাহিক উন্নতি, তা বৈশ্বিক ক্রীড়াঙ্গনে নারী অ্যাথলেটদের ক্রমবর্ধমান প্রভাবেরই প্রতিফলন।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাঁচ ঘণ্টা লাইন, চার লিটার তেল, আর একটি তথাকথিত “নির্বাচিত” সরকার! সাবেক আইনমন্ত্রী ও প্রবীণ আইনজীবী শফিক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ভেনিসে সমাবেশ অনুষ্ঠিত অপশাসন, ভয় আর মামলার বোঝা—এভাবেই কি ঝরে যাবে একের পর এক প্রাণ? ইউনুস–তারেকের রাজনীতিতে কি মানুষের জীবন এতটাই তুচ্ছ হয়ে গেছে? Attack on Humanitarian Physician Professor Dr. Kamrul Islam by BNP Leader — Has the Country Become a Safe Haven for Thugs? একটি স্বেচ্ছাচারী একপাক্ষিক সংসদ কর্তৃক গণবিরোধী আইন পাশ ও দেশের নৈরাজ্যময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বানঃ প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের প্রথম বেতার ভাষণ। ১১ এপ্রিল, ১৯৭১ ‘ড. ইউনূস ৬টি জেনারেশন ধ্বংস করে দিয়েছেন, আওয়ামী লীগের সমর্থক বাড়ছে’ হাসিনা সরকারকে সরাতে ৩২ কোটি ডলার খরচ করেছিল যুক্তরাষ্ট্র: মার্কিন সংবাদমাধ্যম প্রথম আলোর আড়ালে হিযবুত তাহরির ও মেজর জিয়ার ঘনিষ্ঠ সহযোগী আরিফ রহমান: নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য ৪৩ দিনেই ব্যাংক থেকে ৪১ হাজার কোটি টাকা ধার ইউনূসের পর বেপরোয়া ঋণ নিচ্ছে নতুন সরকারও ঢাকা বার নির্বাচন ২০২৬: স্বতন্ত্র প্রার্থীদের বাধাদানের তীব্র নিন্দা ‘একতরফা নির্বাচন ঢাকা বারের ইতিহাসে কলঙ্কজনক নজির হয়ে থাকবে’ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন একতরফা নির্বাচনে ১৫ পদের সব কটিতেই জয়ী বিএনপিপন্থীরা বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি