নাটোরে রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষে এনসিপি নেতাসহ আহত ৫ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জুন, ২০২৫

নাটোরে রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষে এনসিপি নেতাসহ আহত ৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুন, ২০২৫ |
নাটোরের বড়াইগ্রামে ব্যক্তি মালিকানা জমি দিয়ে নিজ বাড়ীতে যাওয়া রাস্তা নির্মাণ করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। সোমবার (৩০ জুন) সকালে উপহেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় আহত জমি মালিক মুরাদ হোসেন (৯২), তার ছেলে সেলিম হোসেন(৩৩), তার স্ত্রী (২৮) অপরদিকে এনসিপি উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নুহু ইসলাম (৩৪) ও তার বাবা রফিকুল ইসলাম রাফি (৭০)। গুরুতর জখম অবস্থায় মুরাদ হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে এবং অন্য চারজনকে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীরামপুর গ্রামে মুরাদ হোসেনের ব্যক্তিগত জমি দিয়ে অনেক আগে থেকেই পায়ে চলাচলের একটি কাঁচা রাস্তা রয়েছে। বৃষ্টি হলেই সেখানে পাঁক-কাদা জমে। সম্প্রতি এনসিপির

দলীয় ফান্ড থেকে আর্থিক সহায়তা নিয়ে নুহু ইসলাম ওই রাস্তায় ইট বিছাতে যান। এতে বাধা দেন মুরাদ হোসেন। এই নিয়ে বিরোধে সংঘর্ষ বাধে তখন প্রতিপক্ষের হামলায় মুরাদ হোসেন, ছেলে সেলিম হোসেন, ছেলের বউ এবং অপরপক্ষে নুহু ও তার বাবা আহত হন। নুহু ইসলাম বলেন, আমাদের বাড়ীসহ বেশ কয়েকটি বাড়ীতে চলাচলের রাস্তাটি কাঁচা হওয়ায় বৃষ্টি হলেই কাদা জমে। দলীয় ফান্ড থেকে সহায়তা নিয়ে সেখানেই কাদা মুক্ত করতে ইটের কাজ করতে গেলে মুরাদ হোসেনসহ তারা হামলা করে আমাকে ও বাবাকে জখম করেছে। মুরাদ হোসেনের ছেলে ব্যাংকার আব্দুল হাই বলেন, আমাদের ব্যক্তিগত জমি দিয়ে পায়ে চলার রাস্তা দিয়েছি। সেটাই পাঁকা করে দখলের চেষ্টা করছিলেন নুহুরা। বাবা নিষেধ

করতে গেলে তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আমার বাবা, ভাই ও ভাবীকে গুরুতর জখম করেছে। আব্বার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জেনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত