নতুন সামরিক নেতৃত্বে কাদের রাখল ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুন, ২০২৫

নতুন সামরিক নেতৃত্বে কাদের রাখল ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুন, ২০২৫ |
ইসরায়েলের বিমান হামলায় শীর্ষ সেনা কর্মকর্তারা নিহত হওয়ার পর ইরান তাদের সামরিক বাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নেতৃত্বে বড় পরিবর্তন এনেছে। খবর আলজাজিরার। শুক্রবার ভোরে ইসরায়েলের একাধিক হামলায় নিহত হন ইরানের গুরুত্বপূর্ণ কিছু সামরিক ও বেসামরিক নেতা। তাদের মধ্যে ছিলেন আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি। এই শূন্যতা পূরণে ইরান দ্রুত নতুন কয়েকজন অভিজ্ঞ কমান্ডারকে দায়িত্ব দিয়েছে। চলুন দেখে নিই, ইসরায়েলি হামলায় ইরানের সামরিক বাহিনীর কারা নিহত হয়েছেন, কারা নতুন দায়িত্বে এসেছেন এবং এই পরিবর্তনের প্রভাব কী হতে পারে- কাদের হারিয়েছে ইরান ইসরায়েলের হামলায় ইরানের সবচেয়ে উঁচু পর্যায়ের সামরিক কর্মকর্তা জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হন। তিনি ১৯৮০-এর দশকে ইরান-ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন

এবং সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে খামেনির অধীনে কাজ করতেন। তার সঙ্গে আরও নিহত হন অপারেশনস বিভাগের উপপ্রধান মেহেদি রাবানি এবং গোয়েন্দা বিভাগের উপপ্রধান গোলামরেজা মেহরাবি। আইআরজিসির মহাকাশ বিভাগের আটজন ঊর্ধ্বতন কর্মকর্তা তেহরানের এক ভূগর্ভস্থ বাংকারে বৈঠক করার সময় মারা যান। তাদের মধ্যে ছিলেন এই বিভাগের দীর্ঘদিনের প্রধান আলি আকবর হাজিজাদেহ এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিভাগের কমান্ডাররাও। কারা এসেছেন দায়িত্বে সশস্ত্র বাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আবদোলরহিম মোসাভি। তিনি এর আগে ইরানের সেনাবাহিনীর প্রধান ছিলেন। এই পদে তিনি প্রথম সেনাবাহিনীর কেউ, কারণ আগে সবাই ছিলেন আইআরজিসির সদস্য। মোসাভি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর সামরিক প্রশিক্ষণ নেন এবং যুদ্ধের বিষয়ে অভিজ্ঞ এক

কর্মকর্তা। আইআরজিসির নতুন প্রধান হয়েছেন মোহাম্মদ পাকপুর। তিনি ১৯৮০-এর দশকে ইরাক যুদ্ধের সময় সাঁজোয়া ইউনিট ও একটি যোদ্ধা ডিভিশনের নেতৃত্ব দেন। ১৬ বছর ধরে তিনি আইআরজিসির স্থলবাহিনীর নেতৃত্বে ছিলেন। আরও একজন অভিজ্ঞ কর্মকর্তা আমির হাতামিকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেনাবাহিনীর কমান্ডার করা হয়েছে। তিনি ইরান-ইরাক যুদ্ধের সময় থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আইআরজিসির মহাকাশ বিভাগের নতুন প্রধান হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মোসাভি। তিনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি এবং মহাকাশ উৎক্ষেপণ কর্মসূচিতে কাজ করেছেন। তিনি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ‘পিতা’ নামে পরিচিত হাসান তেহরানি মোগাদ্দামের সঙ্গেও কাজ করেছেন। কী বলছেন নতুন নেতারা ইসরায়েলের হামলার জবাবে ইরান কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলে জানিয়েছে নতুন নিয়োগ

পাওয়া কমান্ডাররা। দেশজুড়ে এখন পোস্টারে লেখা, ‘আপনারা যুদ্ধ শুরু করেছেন, আমরা শেষ করব।’ ইতিমধ্যে ইরান থেকে ছোড়া শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সামরিক ঘাঁটি ও আবাসিক ভবনে আঘাত হেনেছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। রোববার (১৬ জুন) ভোরে ইসরায়েলের জ্বালানি অবকাঠামোয় হামলা চালায় ইরান। এর আগে ইসরায়েল হামলা চালিয়েছে ইরানের তেল, গ্যাস, স্টিল ও গাড়ি কারখানার ওপর। ইরান জানায়, এসব হামলায় এখন পর্যন্ত ২৫ শিশুসহ ২২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। রোববারও তেহরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাঁচ ঘণ্টা লাইন, চার লিটার তেল, আর একটি তথাকথিত “নির্বাচিত” সরকার! সাবেক আইনমন্ত্রী ও প্রবীণ আইনজীবী শফিক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ভেনিসে সমাবেশ অনুষ্ঠিত অপশাসন, ভয় আর মামলার বোঝা—এভাবেই কি ঝরে যাবে একের পর এক প্রাণ? ইউনুস–তারেকের রাজনীতিতে কি মানুষের জীবন এতটাই তুচ্ছ হয়ে গেছে? Attack on Humanitarian Physician Professor Dr. Kamrul Islam by BNP Leader — Has the Country Become a Safe Haven for Thugs? একটি স্বেচ্ছাচারী একপাক্ষিক সংসদ কর্তৃক গণবিরোধী আইন পাশ ও দেশের নৈরাজ্যময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বানঃ প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের প্রথম বেতার ভাষণ। ১১ এপ্রিল, ১৯৭১ ‘ড. ইউনূস ৬টি জেনারেশন ধ্বংস করে দিয়েছেন, আওয়ামী লীগের সমর্থক বাড়ছে’ হাসিনা সরকারকে সরাতে ৩২ কোটি ডলার খরচ করেছিল যুক্তরাষ্ট্র: মার্কিন সংবাদমাধ্যম প্রথম আলোর আড়ালে হিযবুত তাহরির ও মেজর জিয়ার ঘনিষ্ঠ সহযোগী আরিফ রহমান: নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য ৪৩ দিনেই ব্যাংক থেকে ৪১ হাজার কোটি টাকা ধার ইউনূসের পর বেপরোয়া ঋণ নিচ্ছে নতুন সরকারও ঢাকা বার নির্বাচন ২০২৬: স্বতন্ত্র প্রার্থীদের বাধাদানের তীব্র নিন্দা ‘একতরফা নির্বাচন ঢাকা বারের ইতিহাসে কলঙ্কজনক নজির হয়ে থাকবে’ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন একতরফা নির্বাচনে ১৫ পদের সব কটিতেই জয়ী বিএনপিপন্থীরা বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি