ধর্ষণের অভিযোগে গ্রেফতার, জামিন পেয়ে সেই নির্যাতিতাকেই অপহরণ যুবকের! মামলা তুলে নেওয়ার হুমকি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫

ধর্ষণের অভিযোগে গ্রেফতার, জামিন পেয়ে সেই নির্যাতিতাকেই অপহরণ যুবকের! মামলা তুলে নেওয়ার হুমকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫ |
ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। জেল থেকে ছাড়া পেয়ে সেই নির্যাতিতাকেই অপহরণ করলেন যুবক। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছিলেন অভিযুক্ত যুবক। তার পরই বাবাকে সঙ্গে নিয়ে নির্যাতিতার বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসেন, ধর্ষণের মামলা না তুললে পরিণতি ভাল হবে না। শুধু তা-ই নয়, অভিযোগ, টাকা দিয়ে বিষয়টি মিটমাট করে নেওয়ারও প্রস্তাব দেন অভিযুক্ত এবং তাঁর বাবা। কিন্তু নির্যাতিতার পরিবার সেই প্রস্তাবে সায় দেয়নি। এমনকি তারা স্পষ্ট জানিয়ে দেয়, মামলা তুলবে না। নির্যাতিতার বাবার অভিযোগ, প্রস্তাব না মানায় তাঁর কন্যাকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যান অভিযুক্ত যুবক এবং তাঁর বাবা। নির্যাতিতার বাবা আশঙ্কা প্রকাশ করেছেন যে, তাঁর কন্যাকে খুন করে

ফেলা হবে। কন্যাকে অপহরণের পরই থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা এবং দুই অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাদোহী জেলার গোপীগঞ্জ থানা এলাকায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত